চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি: বাংলাদেশ-ভারত দিল্লি টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:08 পূর্বাহ্ন 09, অক্টোবর 2024
in ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A
বাংলাদেশ-ভারত টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের দৃশ্য, খেলোয়াড়রা মাঠে ব্যাটিং ও ফিল্ডিং করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে দ্বিতীয়টিতে নেমেছে বাংলাদেশ। ম্যাচের সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে নাজমুল হোসেন শান্তর লাল-সবুজের দলের সবকিছু।

[vc_row][vc_column]

১০.৫৮

[vc_column_text css=””]
এক ম্যাচ বাকি থাকতেই টি-টুয়েন্টি সিরিজ ভারতের
ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। টি-টুয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়ানোর আশারবাণী শুনিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে চিত্র বদলায়নি। এক ম্যাচ বাকি থাকতেই ভারতের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। দিল্লিতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ।

এক ম্যাচ বাকি থাকতেই টি-টুয়েন্টি সিরিজও হারল বাংলাদেশ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৫৫

[vc_column_text css=””]
বাংলাদেশকে ৮৬ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিয়েছে ভারত

সংক্ষিপ্ত স্কোর
ভারত-২২১/৯ (২০)
নীতিশ-৭৪ (৩৪), রিংকু-৫৩ (২৯), পান্ডিয়া-৩২ (১৯)
রিশাদ-৩/৫৫, তাসকিন-২/১৬, মোস্তাফিজ-২/৩৬, তানজিম-২/৫০

বাংলাদেশ-১৩৫/৯ (২০)
মাহমুদউল্লাহ-৪১ (৩৯), ইমন-১৬ (১২), মিরাজ-১৬ (১৬)
বরুণ-২/১৯, নীতিশ-২/২৩
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৪৯

[vc_column_text css=””]
মাহমুদউল্লাহকে দ্বিতীয় শিকার বানালেন নীতিশ
মঙ্গলবার টি-টুয়েন্টি থেকে বিদায়ের ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। হায়দরাবাদে সিরিজের শেষ ম্যাচটিতে ক্যারিয়ারের ইতি টানবেন। এফিটাফ টানার আগের ম্যাচে একপ্রান্ত আগলে রেখে দারুণ করেছেন। দলের সর্বোচ্চ রান এসেছে তার ব্যাট থেকে। ১৯.১ ওভারে নীতিশের বলে লংঅনে ধরা পড়েন রিয়ান পরাগের হাতে। তিন ছক্কায় ৩৯ বলে ৪১ রান করেন। এর আগে তানজিমকে ফেরান নীতিশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.৪৩

[vc_column_text css=””]
তানজিমকে ফেরালেন নীতিশ
বাংলাদেশের ব্যাটিং লাইনআপে অষ্টম আঘাত হানলেন নীতিশ কুমার রেড্ডি। ১৭.৪ ওভারে তানজিম সাকিব উড়িয়ে মারেন। বাউন্ডারি লাইনে ধরা পড়েন পান্ডিয়ার হাতে। ১২০ রানে অষ্টম উইকেট হারাল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.২৮

[vc_column_text css=””]
১০০ পার করল বাংলাদেশ
১৫তম ওভারের চতুর্থ বলে মায়াঙ্ক যাদবকে ছক্কা হাঁকিয়ে দলের শতরান পূর্ণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ১৫ ওভার শেষে বাংলাদেশ ৭ উইকেটে ১০২ রান। মাহমুদউল্লাহ ২৫ বলে ২৯ এবং তানজিম সাকিব ৩ বলে ১ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.২২

[vc_column_text css=””]
বরুণের দ্বিতীয় শিকার রিশাদ, বাংলাদেশ ৯৩/৭
১৩.৩ ওভারে সপ্তম উইকেট হারাল বাংলাদেশ। বরুণ চক্রবর্তীর বলে মিড উইকেট দিয়ে উড়িয়ে মারেন রিশাদ। বাউন্ডারি লাইনে হার্দিকের দুর্দান্ত ক্যাচে আউট হয়ে যান। ১০ বলে ৯ রান করেন। এর আগে লিটন দাসকে ফেরান বরুণ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.১৬

[vc_column_text css=””]
মায়াঙ্কের শিকার জাকের
প্রথম টি-টুয়েন্টিতেও ব্যর্থ হয়েছিলেন জাকের আলি অনিক। দ্বিতীয়টিতেও একই। ১১.৪ ওভারে মায়াঙ্ক যাদবের বলে বাউন্ডারি লাইনে ধরা পড়েন ওয়াশিংটনের হাতে। ২ বলে ১ রান করেন। ৮৩ রানে ৬ উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.১১

[vc_column_text css=””]
মিরাজকে ফেরালেন পরাগ
পাহাড়সম রান তাড়ায় নেমে চার ব্যাটারকে হারিয়ে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। মিরাজ ও মাহমুদউল্লাহ হাল ধরেছিলেন। ১১তম ওভারের শেষ বলে মিরাজও ফিরে গেলেন। রিয়ান পরাগে বলে লংঅফে ক্যাচ দেন বদলি ফিল্ডার রবি বিষ্ণুইয়ের হাতে। ১৬ বলে ১৬ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১০.০৬

[vc_column_text css=””]
১০ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৭০ রান। মিরাজ ১৫ রানে এবং মাহমুদউল্লাহ ১০ রানে ব্যাট করছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৯.৫০

[vc_column_text css=””]
হৃদয়কে বোল্ড করলেন অভিষেক শর্মা। বাংলাদেশ ৪৬ রানে চতুর্থ উইকেট হারাল।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৯.৪৬

[vc_column_text css=””]
পাওয়ার-প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৩/৩

দ্রুত উইকেট হারাচ্ছে বাংলাদেশ


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৯.৪৪

[vc_column_text css=””]
এসেই লিটনকে বোল্ড করলেন বরুণ
ষষ্ঠ ওভারে নিজের প্রথম ওভার করতে আসেন বরুণ চক্রবর্তী। এসেই স্বাগতিকদের সাফল্য এনে দিয়েছেন। বোল্ড করে ফিরিয়েছেন লিটন দাসকে। ১১ বলে ১৪ রান করেন লিটন। ৪২ রানে তিন উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৯.৪১

[vc_column_text css=””]
শান্তকে ফেরালেন ওয়াশিংটন
ভালোই শুরু করেছিলেন নাজমুল হোসেন শান্ত। চারও মেরেছিলেন দুটি। তবে ইনিংস লম্বা করতে পারেননি। ওয়াশিংটন সুন্দরের বলে লং অনে ক্যাচ দিয়েছেন হার্দিকের হাতে। ৭ বলে ১১ রান করেন। ৪০ রানে দ্বিতীয় উইকেট হারাল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৯.৩২

[vc_column_text css=””]
আগের বলে জীবন পেয়ে পরের বলে বোল্ড ইমন
ইনিংসের প্রথম ওভারে ভালো শুরুর আভাস দেন পারভেজ হোসেন ইমন। তৃতীয় ওভারে আর্শদীপ সিংয়ের চ্যালেঞ্জের মুখোমুখি হন। দ্বিতীয় বলে মিডঅনে ক্যাচ দিয়ে বসেন। তবে ফিল্ডার সূর্যকুমারের সামনেই ড্রপ হয় বলটির। পরের বলও একইভাবে খেলতে চেয়েছেন। তবে এবার আর ব্যাটে সংযোগ হয়নি। বোল্ড হয়ে ফিরে গেলেন ১২ বলে ১৬ রানে। ২০ রানে প্রথম উইকেট হারাল বাংলাদেশ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৯.২২

[vc_column_text css=””]
ইমনের ব্যাটে দারুণ শুরু বাংলাদেশের
বাংলাদেশের সামনে হিমালয়সম সংগ্রহ দাঁড় করিয়েছে ভারত। ২২২ রানের লক্ষ্যে নেমে ইমন ভালো শুরু পেয়েছেন। ৩টি চারে প্রথম ওভারে ১৪ রান তুলেছেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৯.১২

[vc_column_text css=””]
দিল্লিতে চার-ছয়ের বন্যায় বাংলাদেশের বিপক্ষে টি-টুয়েন্টিতে সর্বোচ্চ সংগ্রহ দাঁড় করাল স্বাগতিকরা। টাইগারদের বিপক্ষে টিম ইন্ডিয়ার আগের সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৯৬। সেটি ছাড়িয়ে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে তারা তুলেছে ৯ উইকেটে ২২১ রান।

বাংলাদেশের বিপক্ষে ভারতের সর্বোচ্চ রানের রেকর্ড


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৯.১০

[vc_column_text css=””]
বাংলাদেশকে ২২২ রানের লক্ষ্য দিয়েছে ভারত
সংক্ষিপ্ত স্কোর
ভারত-২২১/৯ (২০)
নীতিশ-৭৪ (৩৪), রিংকু-৫৩ (২৯), পান্ডিয়া-৩২ (১৯)
রিশাদ-৩/৫৫, তাসকিন-২/১৬, মোস্তাফিজ-২/৩৬, তানজিম-২/৫০
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৯.০৮

[vc_column_text css=””]
শেষ ওভারে রিশাদের তিন শিকার, ভারত ২২১/৯
ইনিংসের শেষ ওভারে প্রত্যাবর্তন করেছেন রিশাদ। আগের তিন ওভারে ৪৭ রান খরচ করা রিশাদ ডেড ওভারে তিন শিকার করেছেন। প্রথম বলে হার্দিককে ফেরান মিরাজের ক্যাচ বানিয়ে। ১৯ বলে ৩২ রান করেন হার্দিক। তৃতীয় বলে ফেরান বরুণ চক্রবর্তীকে। চতুর্থ বলে ছক্কা হজম করলেও পঞ্চম বলে আর্শদীপকে নিজের তৃতীয় শিকার বানান। নির্ধারিত ২০ ওভার শেষে ভারতের সংগ্রহ ৯ উইকেটে ২২১ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৯.০১

[vc_column_text css=””]
খরুচে ওভারে সাফল্য পেলেন তানজিম
১৯তম ওভারে ১৬ রান খরচ করেন তানজিম সাকিব। দুটি ছক্কা ও একটি চার হজম করেন। চতুর্থ ও পঞ্চম বলে ছক্কা দুটি মেরেছেন রিয়ান পরাগ। শেষ বলের সাকিবের শিকারও হয়েছেন রিয়াদের হাতে ক্যাচ দিয়ে। ৬ বলে ১৫ রান করেন পরাগ।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৮.৫৮

[vc_column_text css=””]
২০০ পেরিয়ে ভারত
চার ছক্কার ফুলঝুরিতে ১৯তম ওভারে ২০০ পেরিয়েছে ভারত।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৮.৫১

[vc_column_text css=””]
রিংকুকে থামালেন তাসকিন
আগের ওভারেই ফিফটি পূর্ণ করেন রিংকু সিং। ১৭তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নিয়ে রিংকুকে স্ট্রাইক দেন হার্দিক। পরের দুটি বল দেখেই খেলেন। শেষ বলে তাসকিনের কুইক বাউন্সারে লেগে টেনে মারেন। বাউন্ডারি লাইনের কাছে ধরা পড়েন জাকের আলি অনিকের হাতে। ২৯ বলে ৫৩ রান করেন। ১৭ ওভার শেষে ভারত ৫ উইকেটে ১৮৫।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৮.৪৭

[vc_column_text css=””]
রিংকুর ফিফটি ২৬ বলে
নীতিশের সঙ্গে শতরানের জুটি গড়েছিলেন রিংকু সিং। মোস্তাফিজের শিকার হয়ে নীতিশ ফিরে গেলেও ঝড় তুলছেন রিংকু। তিন ছক্কা ও পাঁচ চারে ফিফটি পূর্ণ করেছেন। ১৬ ওভার শেষে ভারত ৪ উইকেটে ১৮২। রিংকু ২৬ বলে ৫৩, হার্দিক ৯ বলে ১৬।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৮.৩৭

[vc_column_text css=””]
নীতিশকে ফিরিয়ে স্বস্তি এনে দিলেন মোস্তাফিজ
টাইগার বোলারদের উপর তাণ্ডব চালিয়েছেন নীতিশ কুমার রেড্ডি। চার-ছক্কার ফুলঝুরিতে বিপাকেই ফেলেছেন মিরাজ-রিশাদের। ১৪তম ওভারে নীতিশকে ফিরিয়ে স্বস্তি এনে দিয়েছেন মোস্তাফিজ। টাইগার পেসারের দ্বিতীয় শিকার এটি।

১৩.৩ ওভারে মোস্তাফিজের বলও উড়িয়ে মারেন নীতিশ। টপ এইজ হয়। এক্সট্রা কভার অঞ্চলে ধরা পড়েন মিরাজের হাতে। ৭টি ছক্কা ও চারটি চারে ৩৪ বলে ৭৪ রান করেন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৮.২৯

[vc_column_text css=””]
২৭ বলে ফিফটি নীতিশের
তাণ্ডব চালাচ্ছেন নীতিশ কুমার। চার-ছক্কার ফুলঝুরিতে ফিফটি পূর্ণ করেছেন ২৭ বলে। ছিল তিনটি চার ও চারটি ছক্কার মার। ১২ ওভার শেষে ভারত ৩ উইকেটে ১২২।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৮.২১

[vc_column_text css=””]
রিশাদের খরুচে ওভার, ১০ ওভার শেষে ভারত ১০১/৩
দশম ওভারে রিশাদ হোসেনে বলে তাণ্ডব চালিয়েছেন ভারত ব্যাটার নীতিশ কুমার ও রিংকু সিং। তিনটি ছক্কা ও একটি চারে আদায় করেছেন ২৪ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৮.১৫

[vc_column_text css=””]
আম্পায়ার্স কলে বাঁচলেন নীতিশ
উইকেট পেতে পারতেন মাহমুদউল্লাহ রিয়াদও। নবম ওভারে তাকে রিভার্স সুইপ করে খেলতে গিয়ে বল ব্যাটে নিতে পারেননি নীতিশ কুমার রেড্ডি। প্যাডে লাগে বল। আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। বাংলাদেশ রিভিউ নিলে দেখা যায়, বল স্টাম্পে ঠিকই লাগত। কিন্তু ইমপ্যাক্ট আম্পায়ার্স কল হওয়ায় বেঁচে গেলেন নীতিশ। ভারতের সংগ্রহ ৯ ওভারে ৩ উইকেটে ৭৭ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৭.৫৯

[vc_column_text css=””]

পাওয়ার প্লে-তে তিন সাফল্য বাংলাদেশের
দিল্লিতে বল হাতে ভালোই শুরু করেছে বাংলাদেশ। ভারতের টপঅর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়েছেন টাইগার তিন পেসার। পাওয়ার-প্লে শেষে ৩ উইকেটে ৪৫ রান ভারতের।

ভারতের ৩ উইকেট তুলে নিল বাংলাদেশ


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৭.৫৭

[vc_column_text css=””]
সূর্যকুমারকে ফেরালেন মোস্তাফিজ
ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে মোস্তাফিজুর রহমানের বলে চার মারেন সূর্যকুমার যাদব। পরের বলও একইভাবে খেলতে চেয়েছিলেন। তবে এবার উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। মিড অফে ভারত অধিনায়কের ক্যাচ লুফে নেন শান্ত। ৪১ রানে তৃতীয় উইকেট হারাল ভারত। ১০ বলে ৮ রান করেন সূর্যকুমার।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৭.৪৫

[vc_column_text css=””]
অভিষেক শর্মাকে বোল্ড করলেন তানজিম
শরীফুলের পরিবর্তে একাদশে এসেছেন তানজিম হাসান সাকিব। ম্যাচে নিজের প্রথম ওভারেই সাফল্যের দেখা পেলেন। তৃতীয় ওভারের শেষ বলে বোল্ড করলেন অভিষেক শর্মাকে। ১১ বলে ১৫ রান করেন ভারত ওপেনার। তিন ওভার শেষে ভারত ২ উইকেট হারিয়ে ২৫ রান।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৭.৪০

[vc_column_text css=””]
দ্বিতীয় ওভারেই সাফল্য এনে দিলেন তাসকিন
ভারতীয় ওপেনারদের ভালোই পরীক্ষা নিয়েছেন তাসকিন আহমেদ। নিয়ন্ত্রিত পাঁচ বলের পর ওভারের শেষ বলে উইকেটও এনে দিয়েছেন। টাইগার পেসারের স্লোয়ারে মিড অফ দিয়ে খেলতে চেয়েছেন সাঞ্জু স্যামসন। সেখানে থাকা ফিল্ডার নাজমুল হোসেন শান্ত ক্যাচ লুফে নেন। ১৭ রানে প্রথম উইকেট হারাল ভারত। ৭ বলে ১০ রান করেছেন স্যামসন।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৭.৩৫

[vc_column_text css=””]
ঝড়ো শুরু ভারতের
দিল্লিতে ঝড়ো শুরু পেয়েছে ভারত। উদ্বোধনী ওভারে ১৫ রান তুলেছেন সাঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা। ৩টি বাউন্ডারি হজম করেছেন মিরাজ।
প্রথম ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ১৫ রান করেছে ভারত।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৭.১২

[vc_column_text css=””]
সবশেষ ৫ টি-টুয়েন্টিতে অপরাজিত ভারত। শেষ ৪ ম্যাচে জয় দেখেনি বাংলাদেশ। টানা হারের বৃত্ত ভাঙতে পারবে আজ?
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৭.৩১

[vc_column_text css=””]

স্পিন আক্রমণে শুরু বাংলাদেশের
সিরিজ বাঁচানোর লড়াইয়ে শুরুতে স্পিনের উপরই ভরসা রাখছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। উদ্বোধনী ওভারে মেহেদী হাসান মিরাজের উপর রেখেছেন ভরসা।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৭.০৮

[vc_column_text css=””]
ভারতের একাদশে পরিবর্তন নেই
দিল্লিতে দ্বিতীয় টি-টুয়েন্টি একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারত। অপরিবর্তিত একাদশ নিয়েই সিরিজ জয়ের লক্ষ্যে নামছে স্বাগতিক দল।
ভারত একাদশ: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), রিংকু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, মায়াঙ্ক যাদব।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৭.০৬

[vc_column_text css=””]
টাইগার একাদশে এক পরিবর্তন
পেসার শরিফুল ইসলামকে রাখা হয়নি একাদশে। তার জায়গায় দলে এসেছেন তানজিম হাসান সাকিব।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।
[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

০৭.০১

[vc_column_text css=””]
টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
[/vc_column_text][/vc_column][/vc_row]

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

__________________________________
০৮-১০-২০২৪ (ম্যাচের আগে)
__________________________________

[vc_row][vc_column]

০৩.০৯

[vc_column_text css=””]
ভারতের বিপক্ষে সিরিজের শেষ দুটি টি-টুয়েন্টি ম্যাচে সবার চোখ থাকবে মাহমুদউল্লাহ রিয়াদের দিকে। সংক্ষিপ্ত সংস্করণ থেকে অবসর ঘোষণার পর নিশ্চয়ই সাইলেন্ট কিলারের ব্যাটে আসা প্রতিটি বলের দিকে চোখ রাখবেন তাঁর ভক্তরা।

মাহমুদউল্লাহর ব্যাটে চোখ রাখার দিন


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.০৩

[vc_column_text css=””]
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর টি-টুয়েন্টিতেও ঘুরে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। প্রথম ম্যাচে ১২৮ রানে অলআউট হয়ে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে নাজমুল হোসেন শান্তর দল। দ্বিতীয় ম্যাচ তাই লাল-সবুজদের জন্য সিরিজ বাঁচানোর লড়াই। সেই লক্ষ্যে দিল্লিতে এবার ভারতের মুখোমুখি হবে টিম টাইগার্স।

যে ‘সুখস্মৃতি’ নিয়ে দিল্লিতে ভারতের মুখোমুখি বাংলাদেশ


[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৯.০৩

[vc_column_text css=””]
বাংলাদেশের বিপক্ষে আবারও নামার আগে ক্যারিয়ার নিয়ে কথা বলেছেন অনেক, জানিয়েছেন ভবিষ্যতের বিষয়ে এত ভাবেন না।

কালকের বিষয় কাল দেখা যাবে: আর্শদীপ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৮.৩০

[vc_column_text css=””]
টাইগারদের অল্পরানে অলআউটের বিপরীতে ভারত ১২ ওভারের কমে ম্যাচ জিতে নেয়।

মনে হয় না প্রথম ম্যাচে এতটা খারাপ খেলেছি: মাহমুদউল্লাহ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৫.৫০

[vc_column_text css=””]
লড়াকু মানসিকতা আর পরিশ্রম দিয়ে আরও দীর্ঘ করেছেন ক্যারিয়ার। অবশেষে ভারত সিরিজকে বিদায়ের মঞ্চ বানালেন ‘সাইলেন্ট কিলার’ খ্যাত তারকা।

এটাই সঠিক সময়, অবসর প্রসঙ্গে মাহমুদউল্লাহ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৫.৩৮

[vc_column_text css=””]
৩৮ বর্ষী ডানহাতি ব্যাটারের সেরা ইনিংসগুলো জেনে নেয়া যাক।

মাহমুদউল্লাহ রিয়াদের সেইসব সেরা ইনিংস

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

৫.৩২

[vc_column_text css=””]
দিল্লিতে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টির আগে সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।

টি–টুয়েন্টিকে বিদায় বলে দিলেন মাহমুদউল্লাহ

[/vc_column_text][/vc_column][/vc_row]

__________________________________
০৭-১০-২০২৪ (ম্যাচের একদিন আগে)
__________________________________

[vc_row][vc_column]

৬.৪৭

[vc_column_text css=””]
সিরিজ বাঁচাতে জয়ের বিকল্প নেই টাইগারদের।

সিরিজ বাঁচানোর লক্ষ্য নিয়ে দিল্লিতে বাংলাদেশ

[/vc_column_text][/vc_column][/vc_row]

[vc_row][vc_column]

১১.০৭

[vc_column_text css=””]
‘অবশ্যই, ঘুরে তো দাঁড়াতেই হবে। সে কাজটা আমাদেরই করতে হবে। কিন্তু সেটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে। কীভাবে আমরা পরবর্তী ম্যাচটাতে ফিরে আসতে পারি সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয় দায়িত্বটা প্রতিটি খেলোয়াড়কে নিতে হবে।’

আবারও ঘুরে দাঁড়ানোর কথাই শোনালেন বাংলাদেশ অধিনায়ক

[/vc_column_text][/vc_column][/vc_row]

Tags: গোয়ালিয়রবাংলাদেশবাংলাদেশ-ভারত টি-টুয়েন্টিভারতলিড স্পোর্টসশান্তসরাসরিসূর্যকুমার
Previous Post

শেখ হাসিনা কি এখনও ভারতে নাকি অন্যদেশে, যা জানা গেল

Next Post

দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন মিঠুন

Next Post
মিঠুন চক্রবর্তী দাদা সাহেব ফালকে পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দাদা সাহেব ফালকে পুরস্কার পেলেন মিঠুন

প্রতিবাদে অংশ নেওয়া মানুষজন পার্বত্য চট্টগ্রামে সহিংসতার বিরুদ্ধে. Channel i News - চ্যানেল আই নিউজ

পার্বত্য চট্টগ্রামে সহিংসতার বিরুদ্ধে জরুরি পদক্ষেপ নেয়ার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT