চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জম্মুতে ভয়াবহ ভূমিধসে নিহত ৩১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:01 অপরাহ্ন 27, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বিপর্যয় মোকাবেলায় উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরে যাওয়ার পথে ভূমিধসে ৩১ জনের মৃত্যু, ঘটনাস্থলে নিরাপত্তা কর্মীরা (এনডিটিভি)

ভারতের জম্মু ও কাশ্মীরের কাটরায় বৈষ্ণোদেবী মন্দিরের রাস্তায় ভারী বর্ষণে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে। 

সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

মঙ্গলবার ২৬ আগস্ট বিকালে এ দুর্ঘটনা ঘটে। রিয়াসি জেলার পুলিশ সুপার (এসএসপি) পরমবীর সিং জানান, ভারী বর্ষণের কারণে ভূমিধসে এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন।

পাহাড়ি ঢাল থেকে মঙ্গলবার দুপুর ৩টার দিকে হঠাৎ কাদা ও পাথর নেমে এলে বহু তীর্থযাত্রী ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। কর্মকর্তারা জানান, এখনও অনেকে আটকে থাকতে পারেন।

কাটরা থেকে বৈষ্ণোদেবী মন্দির পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ সর্পিল পথের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। পরে যাত্রা স্থগিত করা হয়। উদ্ধার ও ত্রাণ তৎপরতায় সেনাবাহিনীর তিনটি ইউনিট মোতায়েন করা হয়েছে।

অবিরাম ভারী বৃষ্টিতে শুধু জম্মুতেই নয়, পুরো কাশ্মীর উপত্যকাতেই বিপর্যয় নেমে এসেছে। আকস্মিক বন্যা ও ভূমিধসে বহু সেতু ভেঙে পড়েছে, বিদ্যুৎ খুঁটি ও মোবাইল টাওয়ার ধসে পড়েছে। টেলিযোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় লক্ষ লক্ষ মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

এদিকে জম্মু-শ্রীনগর ও কিস্তওয়ার-ডোডা জাতীয় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।অনেক পাহাড়ি সড়ক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। জম্মু থেকে বিভিন্ন রেল যোগাযোগও বাতিল করা হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

Tags: কাশ্মীরজম্মুনিহত ৩১ভারতভূমিধস
Previous Post

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে রিভিউ থেকে আপিল শুনানি ২১ অক্টোবর

Next Post

কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

Next Post
কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

বাংলাদেশি সিনেমার চরিত্রে একজন পুরুষ, বাইসাইকেল চালাচ্ছেন, প্রকৃতি ব্যাকড্রপে. Channel i News - চ্যানেল আই নিউজ

শর্টফিল্ম ‘আ থিং অ্যাবাউট কাশেম’-এর বড় অর্জন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT