চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শর্টফিল্ম ‘আ থিং অ্যাবাউট কাশেম’-এর বড় অর্জন

অস্কার কোয়ালিফাইং ‘রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘অল্টারনেটিভ স্পিরিট’ শাখায় গ্র্যান্ড প্রাইজ অর্জন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:07 অপরাহ্ন 27, আগস্ট 2025
in বিনোদন
A A
বাংলাদেশি সিনেমার চরিত্রে একজন পুরুষ, বাইসাইকেল চালাচ্ছেন, প্রকৃতি ব্যাকড্রপে. Channel i News - চ্যানেল আই নিউজ

পূর্ণদৈর্ঘ্য সিনেমা ‘মাটির প্রজার দেশে’ নির্মাণ করে দেশ-বিদেশে খ্যাতি অর্জন করেছিলেন নির্মাতা বিজন ইমতিয়াজ। এবার তার ছোট ছবি ‘আ থিং অ্যাবাউট কাশেম’ এনে দিলো বড় অর্জন।

আন্তর্জাতিক অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছে বিজনের ১৭ মিনিট দৈর্ঘ্যের সিনেমা ‘আ থিং অ্যাবাউট কাশেম’। সিনেমাটি সম্প্রতি যুক্তরাষ্ট্রের অস্কার কোয়ালিফাইং ‘রোড আইল্যান্ড ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘অল্টারনেটিভ স্পিরিট’ শাখায় গ্র্যান্ড প্রাইজ অর্জন করেছে।

সিনেমা সংশ্লিষ্টরা বলছেন, এর মধ্য দিয়ে চলচ্চিত্রটি অস্কারে জমা দেওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল।

‘আ থিং অ্যাবাউট কাশেম’-এর পোস্টার

‘আ থিং অ্যাবাউট কাশেম’-এ ফুটে উঠেছে মানুষের ভেতরে লুকিয়ে থাকা আরেকটি অচেনা সত্তার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ইন্তেখাব দিনার। আরও অভিনয় করেছেন মৌটুসী বিশ্বাস, হাসনাত রিপন, কামরুজ্জামান তাপু ও তনুশ্রী কারকুন।

‘আ থিং অ্যাবাউট কাশেম’-এর চিত্রনাট্য লিখেছেন নুহাশ হুমায়ূন, আর গল্পে তার সঙ্গে যুক্ত ছিলেন নির্মাতা বিজন ইমতিয়াজ। প্রযোজনা করেছেন আরিফুর রহমান ও নুহাশ হুমায়ূন। ছবিটি তৈরি হয়েছে গুপী বাঘা, লং স্টোরি ও স্ক্রিনস্কোপ প্রোডাকশনস-এর যৌথ উদ্যোগে।

প্রযোজকের পক্ষে প্রতিক্রিয়া জানিয়ে বলা হচ্ছে, “অস্কার কোয়ালিফাইং উৎসবে পুরস্কার পাওয়া শুধু আমাদের দলের নয়, গোটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। হাজারো আন্তর্জাতিক ছবির ভিড়ে সেরা হওয়া আমাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।”

‘আ থিং অ্যাবাউট কাশেম’-এর পোস্টার

গুপী বাঘা প্রডাকশন থেকে জানানো হয়, ‘আ থিং অ্যাবাউট কাশেম’ ইতোমধ্যে স্পেনের ‘ক্যাওস্টিকা’, নিউ ইয়র্কের ‘৪৮তম এশিয়ান আমেরিকান ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল’, লস অ্যাঞ্জেলেসের ‘ডাইভারসিটি ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হয়েছে। সামনে আরও রোমাঞ্চকর প্রদর্শনীর লাইন আপ রয়েছে। যেগুলোর কিছু অস্কার স্বীকৃত উৎসবেও হবে।

“আমাদের পরিচালক বিজন সত্যিই দুর্দান্ত—নতুন সব গল্প নিয়ে আমাদের চমকে দেওয়ার জন্য তিনি প্রস্তুত। যারা এ যাত্রাকে সম্ভব করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা। সামনে আরও উচ্ছ্বাসের অপেক্ষায়!” বলছে গুপী বাঘা।

Tags: আরিফুর রহমানইন্তিখাব দিনারনুহাশ হুমায়ূনবিজন ইমতিয়াজমৌটুসী বিশ্বাসলিড বিনোদনশর্টফিল্মসিনেমাস্বল্পদৈর্ঘ্যহাসনাত রিপন
Previous Post

কবি কাজী নজরুল ইসলামের ৪৯তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

Next Post

জ্বালাময়ী জালালের প্রার্থিতা নিয়ে যা বললেন চিফ রিটার্নিং অফিসার

Next Post
প্রার্থিতা নিয়ে আলোচনা করছেন একজন ব্যক্তি জেলে বন্দী অবস্থায়. Channel i News - চ্যানেল আই নিউজ

জ্বালাময়ী জালালের প্রার্থিতা নিয়ে যা বললেন চিফ রিটার্নিং অফিসার

ঢাকায় যানজটের কারণে বাসের দীর্ঘ সারি ও ট্রাফিক জ্যাম. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় চলাচলকারী সব বাস যাচ্ছে একক ব্যবস্থায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT