চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জে বাসচাপায় একই পরিবারের ৩ জন নিহত

ফেরদাউস রবিন by ফেরদাউস রবিন
10:55 অপরাহ্ন 31, জানুয়ারি 2025
in - টপ লিড নিউজ, জনপদ, সিরাজগঞ্জ
A A
সিরাজগঞ্জে বাসচাপায় আহত পরিবারের ৩ সদস্যের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরাজগঞ্জ সদর উপজেলার মুলিবাড়ীতে বাসচাপায় অটোভ্যানের যাত্রী একই পরিবারের ৩ জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।

শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর সিরাজগঞ্জের যমুনা সেতুর পশ্চিম মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সিরাজগঞ্জ সদর উপজেলার বাইতারা গ্রামের শফিকুল ইসলাম, তার স্ত্রী সুমনা ও ছোটবোন লাকী।

আনোয়ারুল ইসলাম বলেন, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার বাইতারা গ্রামের গ্রীস প্রবাসী শফিকুল ইসলাম তার স্ত্রী সুমনা ও ছোটবোন লাকীকে নিয়ে অটোভ্যানে করে চরমাইঝাইল গ্রাম থেকে নিজবাড়ি বাইতারা যাবার পথে মুলিবাড়ি এলাকায় পৌঁছালে তাদের ভ্যানটিকে অপর দিক থেকে আসা অজ্ঞাত একটি বাস চাপা দিলে শফিকুলসহ তাদের তিন জনের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকেই লাকিকে মৃত অবস্থায় বাসায় নিয়ে যান পরিবারে লোকজন। পরে শফিকুল ও তার স্ত্রীর মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়।

এ ঘটনায় ভ্যান চালকসহ আরও ৪জন আহত হয়েছে। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, আহতরা শঙ্কামুক্ত, তাদের অর্থোপেডিক বিভাগে ভর্তি করে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।

Previous Post

আওয়ামী ফ্যাসিবাদের পুনর্বাসন রুখে দেওয়ার ঘোষণা ছাত্রশিবিরের

Next Post

এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ ভারতের

Next Post
বাংলাদেশের ক্রিকেটার উল্লাসে ভরা মুহূর্ত, মাঠে খেলা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ ভারতের

বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিবীয়দের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে পারেনি বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT