চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্যারিবীয়দের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়াতে পারেনি বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:05 পূর্বাহ্ন 01, ফেব্রুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথম দুই ম্যাচে হেরে আগেই ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন টি-টুয়েন্টির সিরিজ খুইয়েছে বাংলাদেশ নারী দল। সিরিজে তৃতীয় ও শেষ ম্যাচেও হেরে স্বাগতিকদের কাছে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। ক্যারিবীয় মেয়েদের কাছে ৫ উইকেটে হেরে সফর শেষ করেছে টিম টাইগ্রেস।

সেন্ট কিটসে শনিবার ভোরে টসে জিতে বাংলাদেশকে ব্যাটে পাঠান উইন্ডিজ অধিনায়ক কারিশমা রামহারক। আগেই সিরিজ জিতে যাওয়ায় বিশ্রামে ছিলেন ক্যারিবীয়দের নিয়মিত অধিনায়ক হেইলি ম্যাথিউস। ব্যাটে নেমে আবারো হতাশার প্রদর্শনীতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৪ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। জবাবে ৯ বল হাতে রেখে ৮ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছায় ওয়েস্ট ইন্ডিজের মেয়েরা।

শুরুতে ব্যাটে নেমে ভালো করলেও নিয়মিত উইকেট হারাতে থাকলে খুব বেশি বড় সংগ্রহ করতে পারেনি বাংলাদেশ। সর্বোচ্চ ৩৩ রান আসে অধিনায়ক জ্যোতির ব্যাটে। দিলারা আক্তার ২১, মুর্শিদা খাতুন ১৩ ও তাজ নাহারের ব্যাট থেকে আসে ১০ রান। বাকিদের কেউই দুঅঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি।

৪ ওভার বল করে ১৫ রান দিয়ে ৩ উইকেট নেন ক্যারিবীয় জ্যানিলিয়া গ্লাসগো। জাইদা, অশ্মিনি মুনিসার ও আফি ফ্লেচার নেন একটি করে উইকেট।

রানতাড়ায় নেমে স্বাগতিকদেরও অবশ্য বেগ পেতে হয়েছে। ৭ রানে নেরিসা ক্র্যাফটনকে (৫) সুলতানা খাতুন বোল্ড করে দিলে কিছুটা চাপে পড়ে উইন্ডিজ। তবে অল্পরান তাড়ায় নেমে চাপ সামাল দিতে খুব বেশি সময় নেননি ক্যারিবীয় মেয়েরা। জ্যানিলিয়া গ্লাসগোর ২৫ রান, জেনাবা জোসেফ ও ডিয়েন্দ্রা ডটিন সমান ১০ রান করে এনে জয়ের ভিত গড়ে দেন।

শাবিকা গজনবীর অপরাজিত ২৭ রানে ভর করে জয়ের বন্দরে নোঙর করে স্বাগতিক দল। সঙ্গে ১৪ রানে অপরাজিত থাকেন জাইদা জেমস।

বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন সুলতানা খাতুন ও ফাহিমা আক্তার। একটি উইকেট শিকার করেন রাবেয়া খাতুন।

টি-টুয়েন্টির আগে ওয়েস্ট ইন্ডিজের কাছে তিন ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সিরিজে দুই জয় পেলে এবছর ভারতের মাটিতে বসতে চলা ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার টিকিট পেত টিম টাইগ্রেস।

Tags: ওয়েস্ট ইন্ডিজজ্যোতিটি-টুয়েন্টি সিরিজবাংলাদেশরাবেয়ালিড স্পোর্টস
Previous Post

এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ ভারতের

Next Post

আজ থেকে শুরু অমর একুশে বইমেলা

Next Post
ঢাকা শহরে বিশাল ট্রাক ও যানবাহনের বাজার, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ থেকে শুরু অমর একুশে বইমেলা

বাড়িতে অগ্নিকাণ্ডের কারণে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রে আবারও বিমান দুর্ঘটনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT