চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় ‘বন্ধু’সহ গ্রেপ্তার ৩

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
5:30 অপরাহ্ন 14, জুন 2026
in - সেমি লিড, অপরাধ, জনপদ, ঠাকুরগাঁও
A A
আতঙ্কিত নারী মুখ ঢাকা মুখ, মানসিক চাপ ও উদ্বেগের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

​ঠাকুরগাঁও সদর উপজেলায় ১৫ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। তবে ঘটনার পরপরই পুলিশের তৎপরতায় হাতেনাতে গ্রেপ্তার হয়েছে মুল অভিযুক্ত ‘বন্ধু’সহ তিন যুবক।

রোববার (১৪ জুন) ভোর রাতে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের কালিতলা বাজার এলাকার একটি গোডাউন ঘর থেকে অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করা হয়।

​গ্রেপ্তার কৃতরা হলেন -তামিম ইসলাম (২২), রনি (২১) ও মাসুদ (২২)।
​
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রাতে ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলীর নির্দেশনায় একটি বিশেষ টহল দল কালিতলা বাজার এলাকায় ডিউটি করছিল। গভীর রাতে মামলার ২ নম্বর আসামি রনির বাবা মিন্টুর গোডাউন ঘরের সামনে একটি মোটরসাইকেলের সন্দেহজনক চলাচল দেখে পুলিশের খটকা লাগে। মোটরসাইকেলটি দ্রুত গোডাউন থেকে বের হয়ে আবার সেখানে ফিরে এলে পুলিশ সদস্যরা তাৎক্ষণিক ওই গোডাউনে অভিযান চালায়। ​অভিযানকালে সেখান থেকে অসুস্থ অবস্থায় ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকেই অভিযুক্ত তিন আসামিকে হাতেনাতে আটক করতে সক্ষম হয় পুলিশ।

উদ্ধার হওয়া কিশোরীকে দ্রুত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

​নির্যাতিতা কিশোরীর পরিবার জানায়, মেয়েটি শনিবার (১৩ জুন) তার এক বান্ধবীর জন্মদিনের অনুষ্ঠানে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। পরে রাতে ফোন করে জানায়, দেরি হয়ে যাওয়ায় সে বান্ধবীর বাসাতেই থেকে যাচ্ছে।
​
হাসপাতালে চিকিৎসাধীন কিশোরীর বর্ণনা অনুযায়ী, সপ্তাহখানেক আগে এক বান্ধবীর মাধ্যমে ১ নম্বর আসামি তামিমের সাথে তার পরিচয় হয়। সেই সুবাদে শনিবার তামিম তাকে ঘুরতে যাওয়ার প্রস্তাব দিলে সে রাজি হয়। বিভিন্ন স্থানে ঘোরানোর পর কৌশলে তাকে কালিতলা বাজারের ওই নির্জন গোডাউন ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে তামিম তার অন্য দুই বন্ধু রনি ও মাসুদকে ডেকে এনে তিনজন মিলে তাকে ধর্ষণ করে।
​
​বর্তমানে নির্যাতিতা কিশোরী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং তার বাবা-মা মেয়ের পাশে অবস্থান করছেন। অসহায় পরিবারটি এই নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহজাহান আলী বলেন, ‘আমাদের টহল পুলিশ গভীর রাতে কালিতলা বাজারের একটি গোডাউনের সামনে সন্দেহভাজন মোটরসাইকেলের গতিবিধি দেখে তাৎক্ষণিক অভিযান চালায়। ভেতর থেকে অসুস্থ অবস্থায় কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা ঘটনাস্থল থেকেই তামিমসহ তিন যুবককে আটক করেছি। এই ঘটনায় তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

Tags: গণধর্ষণ
Previous Post

বেনজীরের বিরুদ্ধে অভিযোগের তালিকায় কী আছে?

Next Post

ব্রাজিল পরের ম্যাচে ‘ভালো’ করবে: আনচেলত্তি

Next Post
ফুটবল কোচ আনচেলত্তি ব্রাজিলের পরের ম্যাচের জন্য পরিকল্পনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্রাজিল পরের ম্যাচে ‘ভালো’ করবে: আনচেলত্তি

ফোরামে অংশগ্রহণকারী শিক্ষাবিদ ও শিক্ষার্থী, জেদ্দায় অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

জেদ্দায় ফিউচার মাইন্ডস এডুকেশনাল ফোরামের সম্মেলন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT