চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় ফিউচার মাইন্ডস এডুকেশনাল ফোরামের সম্মেলন

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
5:49 অপরাহ্ন 14, জুন 2026
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
ফোরামে অংশগ্রহণকারী শিক্ষাবিদ ও শিক্ষার্থী, জেদ্দায় অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আগামীকালের শ্রেণিকক্ষের দিকে এক যাত্রা’ এই প্রতিপাদ্যে ফিউচার মাইন্ডস এডুকেশনাল ফোরাম শিক্ষক উৎকর্ষ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১৪ জুন সৌদি আরবের জেদ্দার রেহাবের ডব্লিউএ হোটেলের কনফারেন্স রুমে এ সম্মেলনের উদ্বোধন করেন আবীর মেডিকেল সেন্টারের মার্কেটিং ডিরেক্টর ড. মোহাম্মদ ইমরান।

উদ্বোধনকালে তিনি অনুপ্রেরণামূলক ও উৎসাহব্যঞ্জক বক্তব্য রাখেন । তিনি উদ্ভাবন, নিরন্তর শিক্ষা ও আধুনিক শিক্ষাব্যবস্থার সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ওপর গুরুত্ব তুলে ধরেন।

সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল ‘ভবিষ্যতের শ্রেণিকক্ষের জন্য আধুনিক শিক্ষণ পদ্ধতি’। যা এমন এক যুগে শিক্ষার রূপান্তরের ওপর আলোকপাত করে যেখানে প্রযুক্তি, সৃজনশীলতা ও কৃত্তিম বুদ্ধিমত্তা একসঙ্গে কাজ করে এক নতুন প্রজন্মের শিক্ষাব্যবস্থা তৈরি করবে।

সম্মেলনে বক্তরা বলেন, আজকের শিক্ষা শ্রেণিকক্ষ আর চার দেয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। এগুলো হয়ে উঠেছে বিশ্বের জানালা, যেখানে ভার্চুয়াল শ্রেণিকক্ষগুলো সীমানা পেরিয়ে শিক্ষার্থীদের সংযুক্ত করে। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো অফুরন্ত সুযোগ তৈরি করে এবং প্রযুক্তি জ্ঞান ও কল্পনার মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে। ভবিষ্যতের শ্রেণিকক্ষ এমন একটি জায়গা যেখানে ধারণার বিকাশ ঘটে, প্রতিভার আবিষ্কার হয় এবং তরুণ মনকে পরিবর্তনশীল বিশ্বের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত করা হয়।

এই সম্মেলনের বিশেষ অতিথি ছিলেন স্কুলের ম্যানেজিং ডিরেক্টর, শিক্ষানুরাগী, সম্মেলনের প্রধান অথিতি ও সৌদি আরবের শীর্ষস্থানীয় ব্যবসায়ী নুশীন ওয়াসিম।

সম্মেলনে আবীর মেডিকেল গ্রুপের করপোরেট কমিউনিটি কানেক্ট অফিসার আকিলা হাসান ‘শিক্ষায় প্রযুক্তি এবং মানসিক স্বাস্থ্য ও কৃত্তিম বুদ্ধিমত্তা’ বিষয়ে একটি বিশেষ আলোচনা সভা পরিচালনা করেন।

তার অধিবেশনে ডিজিটাল বিশ্বকে মানবিক মূল্যবোধের সঙ্গে সংযুক্ত করা হয় এবং কীভাবে প্রযুক্তি শিক্ষাকে উন্নত করতে পারে সে বিষয়ে ব্যাখ্যা করা হয়।

এছাড়া জেদ্দায় অবস্থিত আমেরিকান ও ব্রিটিশ কারিকুলামের স্কুলগুলোর প্রতিনিধিত্বকারী শিক্ষকদের এই সম্মেলনে উৎসাহব্যঞ্জক অংশগ্রহণ ছিল লক্ষণীয় ।

এঅনুষ্ঠানে মেন্টর ক্রু একাডেমির পরিচালক ও প্রশিক্ষক আনবর্ষজা ভেঙ্গাসীরীও মূল্যবান বক্তব্য রাখেন।

ইউসুফ কোট্টা, কুবরা লতিফ, সাহিরা সাওয়াদ এবং দলের সদস্যদের সহযোগিতায় এই কার্যক্রমটি পরিচালনা ও সমন্বয় করেন। সম্মেলনে শিক্ষার ভবিষ্যৎ অন্বেষণের জন্য শিক্ষাবিদ, উদ্ভাবক ও অ্যাকাডেমিক নেতারা একত্রিত হয়েছিলেন।

Tags: ডিজিটাল প্ল্যাটফর্ম
Previous Post

ব্রাজিল পরের ম্যাচে ‘ভালো’ করবে: আনচেলত্তি

Next Post

সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চায় না বসুন্ধরার বাসিন্দারা

Next Post
ঢাকার বিভিন্ন এলাকা ও ভবনের দৃশ্য, শহরের ব্যস্ততা ও উন্নয়ন দেখানো. Channel i News - চ্যানেল আই নিউজ

সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চায় না বসুন্ধরার বাসিন্দারা

বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক ওয়ালী সাব্বিরের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপান অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা রাখে: ওয়ালী সাব্বির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT