চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২১তম কাজান চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ পেল ‘মাস্তুল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:45 পূর্বাহ্ন 29, জুন 2025
in বিনোদন
A A
জনপ্রিয় ভোলগার তীরে বাংলাদেশি শিল্পীর শৈল্পিক কাজের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামি ৫ সেপ্টেম্বর বসছে ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। আর এই উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে নূরুজ্জামান পরিচালিত মস্কোতে প্রশংসিত বাংলাদেশি সিনেমা ‘মাস্তুল’-কে।

এই উৎসবে বাংলাদেশি তরুণ নির্মাতা সৌমিকের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজনস’, এবং তথ্যচিত্র ‘মাইটি আফরিন: ইন দ্য টাইম অব ফ্লাডস’ নির্বাচিত খবর জানা গেছে আগেই। এবার এলো একই উৎসবে ‘মাস্তুল’ নির্বাচিত হওয়ার খবর৷

গেল সপ্তাহে নির্মাতা নূরুজ্জামানকে ইমেইলযোগে ২১তম কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আমন্ত্রণ জানান আয়োজকরা। এমন আমন্ত্রণ পেয়ে স্বভাবতই উচ্ছ্বসিত নির্মাতা।

জানালেন, রাশিয়ার মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘মাস্তুল’ প্রদর্শীত হওয়ার পর বিভিন্ন উৎসব থেকেই সিনেমাটি দেখানোর আমন্ত্রণ পাচ্ছি। গেল মাসেই রাশিয়ার চেবক্সারি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও প্রদর্শীত ও প্রশংসিত হয় সিনেমাটি। এবার কাজান থেকে এলো আমন্ত্রণ, নিঃসন্দেহে এটা পুরো ‘মাস্তুল’ টিমের জন্যই বিশেষ অনুপ্রেরণার।

তবে কাজানের মূল প্রতিযোগিতা বিভাগে নয়, বিশেষ বিভাগে নির্বাচিত হয়েছে ‘মাস্তুল’। কাজান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ২১তম উৎসবে ‘রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড’ বিশেষ প্রোগ্রামে প্রতিযোগিতার বাইরে থেকে ১০টি চলচ্চিত্র নির্বাচন করেছে। যেখানে মানবতাবাদ ও সহমর্মিতাকে প্রাধান্য দেওয়া হয়েছে। সহিংসতা ও নিষ্ঠুরতা এড়িয়ে বাছাই করা এই চলচ্চিত্রগুলো এসেছে ঐ সব দেশ থেকে, যারা স্ট্র্যাটেজিক ভিশন গ্রুপের অন্তর্ভুক্ত।

বাংলাদেশ ছাড়াও এবারের নির্বাচিত দেশগুলোর মধ্যে আছে রাশিয়া, কাজাখস্তান, ইরান, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক, সৌদি আরব, কিরগিজস্তান এবং উজবেকিস্তান–তুর্কমেনিস্তানের যৌথ প্রযোজনার ছবি।

উৎসব কর্তৃপক্ষ জানায়, এবারের আসন্ন কাজান চলচ্চিত্র উৎসবে ৬৭টি দেশ থেকে জমা পড়েছে ৮৪৫টি চলচ্চিত্র। রাশিয়ার সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়তায় আয়োজিত এই উৎসবটি তাতারস্তান প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট রুস্তাম মিনিখানভের পৃষ্ঠপোষকতায় এবং রাশিয়া-ইসলামিক ওয়ার্ল্ড স্টেটেজিক ভিশন গ্রুপ-এর অংশীদারিত্বে অনুষ্ঠিত হচ্ছে।

স্ট্র্যাটেজিক ভিশন গ্রুপের ডেপুটি কোঅর্ডিনেটর এলমিরা সাদিকোভার ভাষ্য অনুযায়ী, এবারের ‘রাশিয়া–ইসলামিক বিশ্ব’ বিভাগটি শুধুমাত্র বিস্তৃত ভৌগোলিক অংশগ্রহণেই নয়, বরং ইসলামি বিশ্বের বিভিন্ন জনগোষ্ঠীর সংস্কৃতি ও রীতিনীতির সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দেওয়ার একটি দুর্লভ সুযোগ হবে।

জলে ভাসমান জাহাজীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে টঙঘর টকিজ।

শুধু কাজান নয়, আসছে সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৪তম আসর ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনয়ন পেয়েছে ‘মাস্তুল’। এই উৎসবে যোগ দিতে আমন্ত্রণও পেয়েছেন নির্মাতা। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান।

দেশে মুক্তির বিষয়ে নির্মাতা জানান, স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেয়ার আগেই দেশের দর্শকদের ‘মাস্তুল’ দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে। বাকিটা দেখা যাক।

Tags: কাজানদীপক সুমননূরুজ্জামানফজলুর রহমান বাবুবাবুমস্কোমুকুললিড বিনোদনসিনেমা
Previous Post

ক্লাব বিশ্বকাপ ফিফার সবচেয়ে বাজে ধারণা: ক্লপ

Next Post

ভারতে রথযাত্রায় হুড়োহুড়িতে নিহত ৩

Next Post
ভারতের পুণ্যস্থান থেকে রথযাত্রার বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতে রথযাত্রায় হুড়োহুড়িতে নিহত ৩

বাংলাদেশের বিভিন্ন মানুষের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় ধর্ষণকাণ্ডে তারকাদের প্রতিবাদ: জনসম্মুখে ধর্ষকের ফাঁসি দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT