চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় ধর্ষণকাণ্ডে তারকাদের প্রতিবাদ: জনসম্মুখে ধর্ষকের ফাঁসি দাবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 29, জুন 2025
in - সেমি লিড, বিনোদন
A A
বাংলাদেশের বিভিন্ন মানুষের ছবি, চ্যানেল আই অনলাইন সংবাদ সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লার মুরাদনগরে ঘরের দরজা ভেঙে এক নারীকে (২৫) ধর্ষণের ঘটনায় গোটা দেশ তোলপাড়। এ ঘটনার একটি ভিডিও ক্লিপ (২৮ জুন) শনিবার ফেসবুকে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে শুরু হয় সমালোচনা। ঘটনায় জড়িতদের বিচারের দাবি ওঠে।

সেইসঙ্গে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিচারের জোর দাবি তুলেছেন দেশের তারকারাও। তারা মনে করেন, উপযুক্ত বিচার হয়না বলেই এমন কুকর্মের সাহস পাচ্ছে ধর্ষকরা।

ধর্ষকের প্রকাশ্যে ফাঁসি চেয়ে চিত্রনায়ক রোশান লিখেছেন, কুমিল্লার মুরাদনগর এর ঘটনায় ধর্ষকদের একটাই শাস্তি চাই, জনসম্মুখে ফাঁসী চাই। তারা কোন দল করে, আর কোন ধর্মের সেটা জানা দরকার নাই, জানতেও চাইনা, জাস্ট জনসম্মুখে ফাঁসি চাই।

আরও লিখেছেন, আপনারা যারা সমবেদনা জানিয়ে সেই ভিডিওটি শেয়ার করছেন আবার কেউ কেউ ভিউ পাবার লোভে সেই ভিডিওটা আপলোড করছেন, আপনারাও সে ধর্ষণকারীর মতোই অপরাধী। আপনারা ভিউখোর রাক্ষস। ফাজলামি ছেড়ে অতি সত্তর সব ডিলিট করেন।

অভিনেত্রী আজমেরী বাঁধন প্রতিবাদ জানিয়ে লিখেছেন, ধর্ষণ একটি ভয়াবহ অপরাধ। কিন্তু এই দেশে, এটি দীর্ঘদিন ধরে স্বাভাবিক বলে বিবেচিত হচ্ছে। মানুষ কেবল তখনই এটি নিয়ে কথা বলে যখন এই মর্মান্তিক ঘটনা ভাইরাল হয়। এরপর মানুষ কিছুদিন পর এটা ভুলে যায়।

‘‘আমরা ধর্ষণকে সংবাদের মতো বিবেচনা করি, এটিকে গুরুতর সংকটের মতো নয়? আরও খারাপ কথা কিছু লোক এই অপরাধগুলি রেকর্ড করে, শেয়ার করে, সোশ্যাল মিডিয়ায় বিনোদনের মতো ছড়িয়ে দেয়। তারা নির্দোষ নয়। তারা অপরাধের অংশ। এবং তাদেরও শাস্তি পেতে হবে। রাগে ক্ষোভে আমার হৃদয় ভেঙে গেছে। এবং হ্যাঁ আমি ভীত। কারণ আমি একজন নারী এবং আমি নিরাপদ বোধ করি না। বাস্তব জীবনে না। এমনকি অনলাইনেও না। ধর্ষণ তৃপ্তিদায়ক নয়। আর এটা চলতে পারে না।’’

সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনা নিয়ে প্রতিবাদ জানিয়ে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া লিখেছেন, ‘স্টপ রেপ’। অভিনেত্রী মৌসুমী হামিদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘মানুষ আর মানুষ নেই। পৃথিবী শেষ হয়ে যাচ্ছে। কারণ আর কোন মানুষ থাকবে না খুব শীঘ্রই।

প্রতিবেদ জানিয়েছেন প্রার্থনা ফারদিন দীঘিও। তিনি লিখেছেন, ধর্ষণকে না বলুন। এর বিরুদ্ধে রুখে দাঁড়ান। নীরবতাই সমর্থন। ধর্ষণ বন্ধ করুন।

ছোটপর্দার অভিনেতা আরশ খানও ফেসবুকে জানিয়েছেন প্রতিবাদ। তিনি লিখেছেন, ‘কাপুরুষত্ব যখন চরম পর্যায়ে পৌঁছায় তখন তা কুপুরুষত্বে রূপ নেয়। জন্ম পরিচয়হীন না হলে একজন নারীর সাথে এমন করা সম্ভব না। একবার জারজ সবসময় জারজই থাকে।’

এ ছাড়া চিত্রনায়ক জয় চৌধুরী, কুমিল্লার মুরাদনগরে নারীর সাথে যা হয়েছে তার তীব্র নিন্দা ও ধিক্কার জানাচ্ছি। যিনি ধর্ষণ করেছেন এবং যিনি পরবর্তীতে ভিডিও করে পাবলিশ করেছেন উভয়ের বিচার চাই।

কুমিল্লার মুরাদনগরে দরজা ভেঙে ঘরে ঢুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় ফজর আলী নামে মূল আসামিসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার দুপুরে মুরাদনগর থানায় মামলা করেন ভুক্তভোগী ওই নারী।

গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মূল অভিযুক্ত ফজর আলীকে রবিবার ভোর পাঁচটার দিকে ঢাকার সায়েদাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদের গ্রেপ্তার করা হয়েছে ওই নারীকে নির্যাতনের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে । তারা হলেন মো. সুমন, রমজান আলী, মো. আরিফ ও মো. অনিক। গ্রেপ্তার ব্যক্তিদের বাড়ি মুরাদনগর উপজেলায়।

মামলার এজাহার ও ভুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বলে একাধিক গণমাধ্যম জানায়, প্রায় ১৫ দিন আগে স্বামীর বাড়ি থেকে বাবার বাড়িতে সন্তানদের নিয়ে বেড়াতে আসেন তিনি। গত বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে ফজর আলী (৩৮) নামের এক ব্যক্তি তার বাবার বাড়ি গিয়ে ঘরের দরজা খুলতে বলেন।

এ সময় তিনি দরজা খুলতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ওই ব্যক্তি ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাকে ধর্ষণ করেন।

Tags: আজমেরী বাঁধনআরশ খানজিয়াউল রোশাননুসরাত ফারিয়ামৌসুমী হামিদলিড বিনোদন
Previous Post

ভারতে রথযাত্রায় হুড়োহুড়িতে নিহত ৩

Next Post

এনবিআরে দ্বিতীয় দিনের মতো শাটডাউন শুরু

Next Post
নাগরিকরা এনবিআর ভবনের সামনে অবস্থান ও প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এনবিআরে দ্বিতীয় দিনের মতো শাটডাউন শুরু

কানাডায় বিদেশি শিক্ষার্থীদের জন্য চাকরির জন্য লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় এক চাকরির জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে শত শত বিদেশি শিক্ষার্থী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT