চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবের দরোজা সবার জন্য খোলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:12 অপরাহ্ন 12, জানুয়ারি 2023
in বিনোদন
A A
বাংলাদেশ অ্যাকাডেমি অব ফিল্মের প্রেস কনফারেন্সে বক্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নান্দনিক চলচ্চিত্র মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগান নিয়ে শনিবার (১৪ জানুয়ারি) পর্দা উঠছে ‘একবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’ এর। দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে এবার প্রদর্শিত হবে ৭২টি দেশের মোট ২৫২টি সিনেমা!

উৎসব নিয়ে বিস্তারিত জানাতেই বৃহস্পতিবার দুপুরে ঢাকা ক্লাবের স্যামসন লাউঞ্জে হয়ে গেলো সংবাদ সম্মেলন। যেখানে উৎসবের বিস্তারিত তুলে ধরেন ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পরিচালক আহমেদ মুজতবা জামাল।

এসময় তিনি জানান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলমের সভাপতিত্বে জাতীয় আসছে শনিবার বিকেল ৪টায় জাদুঘরের মূল মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ ছাড়া বিশেষ অতিথি থাকবেন সংসদ সদস্য সালমান এফ রহমান।

তিনি বলেন, ১৪ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি- মোট ৯ দিনে ১০টি বিভাগে বিশ্বের ৭১টি দেশের মোট ২৫২টি চলচ্চিত্র প্রদর্শীত হবে এবারের ২১তম আসরে।

ভেন্যু হিসেবে এবারও থাকছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলাদেশ জাতীয় জাদুঘরের মূল ও সুফিয়া কামাল মিলনায়তন, আলিয়ঁস ফ্রঁসেজ ও স্টার সিনেপ্লেক্স। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে ফাখরুল আরেফীন খান পরিচালিত ‘জেকে ১৯৭১’।

এ বিষয়ে উৎসব প্রধান বলেন, এবারের উদ্বোধনী ছবি নিয়ে আমাদের গর্ব হচ্ছে। কারণ ‘জেকে ১৯৭১’ এর নির্মাতা এক সময় আমাদের এই উৎসবের ভলেন্টিয়ার ছিলেন। ২১তম আসরের উদ্বোধন হচ্ছে তার সিনেমায়, সেজন্য আমরা গর্বিত!

এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমায় হাওয়া, বিউটি সার্কাস, দামাল, পাপপুণ্য, সাঁতাও, দেশান্তরসহ বেশ কিছু আলোচিত সিনেমা রয়েছে তালিকায়।

‘ওয়াইড অ্যাঙ্গেল’ বিভাগে ১১টি সিনেমার মধ্যে রয়েছে ‘ওরা ৭ জন’ ও প্রামাণ্যচিত্র ‘দুর্বার গতি পদ্মা’। এ ছাড়াও ‘অপরাজিত’, ‘অভিযান’, ‘ব্যোমকেশ হত্যামঞ্চ’, ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’, ‘ঝরা পালক’, সাই পল্লবি অভিনীত ‘গার্গি’ ও ‘মহানন্দা’র মতো সিনেমা বিভিন্ন বিভাগে প্রদর্শিত হবে।

এ বছর রেট্রোস্পেকটিভ বিভাগে দেখানো হবে বিশ্ব চলচ্চিত্রে গুরুত্বপূর্ণ ফরাসি অতর চলচ্চিত্র নির্মাতা ফ্রাসোয়াঁ ত্রুফোর ৪টি চলচ্চিত্র। এরমধ্যে আছে ‘দ্য ফোর হান্ড্রেড ব্লোজ, কনফিডেনশিয়ালি ইওরস, জুলে এ জিম এবং দ্য লাস্ট মেট্রো।

সংবাদ সম্মেলনে গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নেরও উত্তর দেন জামাল। তাকে উদ্দেশ করে একজন সংবাদকর্মী জানতে চান, দেশের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসবে কেন বাণিজ্যিকঘরানার শিল্পী,নির্মাতাদের দেখা যায় না। সবাইকে নিয়ে কেন চলচ্চিত্র উৎসবটি করা হয় না?

এমন প্রশ্নে উৎসব পরিচালক বলেন, তিন দশকের বেশি সময় ধরে রেইনবো ফিল্ম সোসাইটির এই চলচ্চিত্র উৎসব চলছে। প্রতিবারই সবাইকে আমন্ত্রণ জানানো হয়। এই উৎসবের দরোজা সবার জন্য সব সময় খোলা।

Tags: অভিনয়চলচ্চিত্র উৎসবরাজধানীলিড বিনোদনসিনেমা
Previous Post

নতুন অতিথি আসছে, এবছর খেলবেন না ওসাকা

Next Post

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

Next Post
ধূসর ও কুয়াশাচ্ছন্ন সকালে চুয়াডাঙ্গায় রাস্তায় মানুষ চলাচল করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

৫২ বছরে পদার্পণ করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT