চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫২ বছরে পদার্পণ করল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:18 অপরাহ্ন 12, জানুয়ারি 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শীতের অতিথি পাখিদের নিরাপদ অভয়াশ্রম ও প্রাকৃতিক সৌন্দর্যের রানী খ্যাত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গৌরবের ৫১ পেরিয়ে ৫২ বছরে পদার্পণ করেছে। ১৯৭১ সালের ১২ জানুয়ারি তথা আজকের এইদিনে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। যার মোট আয়তন ৬৯৭.৫৬ একর।

১৯৭০ সালে ‘জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়’ নামে দেশের প্রথম ও একমাত্র পূর্ণাঙ্গ আবাসিক বিশ্ববিদ্যালয় হিসেবে এটি প্রতিষ্ঠিত হয়। স্বাধীনতা লাভের পর ১৯৭৩ সালে এটির নামকরণ করা হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঢাকা শহরের মুঘল আমলের নাম ‘জাহাঙ্গীরনগর’ থেকে এর নামকরণ করা হয়। প্রথম ব্যাচে মাত্র ৪টি বিভাগ ও ১৫০ জন শিক্ষার্থী নিয়ে চালু হওয়া বিশ্ববিদ্যালয়টিতে বর্তমানে ৬টি অনুষদ ও ৩টি ইনস্টিটিউটের অধীনে ৩৭টি বিভাগে প্রায় ১৬ হাজার শিক্ষার্থী অধ্যায়ন করেন। বিপুল সংখ্যক এসব শিক্ষার্থীদের জন্য রয়েছে ২২টি আবাসিক হল।

দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দিনের শরুতে সকাল সাড়ে ৯টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে সমাবেশ, সকাল ১০টায় জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধন ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় ছাত্র শিক্ষক কেন্দ্রে জব ফেয়ার, রক্ত গ্রুপ নির্ণয় কর্মসূচি ও সাড়ে ১১টায় সেলিম আল দীন মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এছাড়াও সন্ধ্যা ৭টায় শিল্পী ‘শফি মন্ডলের একক সংগীতানুষ্ঠান’ লোকসংগীত এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া চত্বরে দিনব্যাপী পিঠা মেলা অনুষ্ঠিত হবে।

Previous Post

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা

Next Post

রাষ্ট্রপতি হওয়া প্রসঙ্গে যা বললেন ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের রাষ্ট্রপতি হওয়া প্রসঙ্গে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতি হওয়া প্রসঙ্গে যা বললেন ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিশ্ব নেতাদের একসঙ্গে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT