চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গুতে ২১ জনের মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:24 অপরাহ্ন 20, সেপ্টেম্বর 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ডেঙ্গু মশার লার্ভা দেখা যাচ্ছে, যা ডেঙ্গু রোগের কারণ. Channel i News - চ্যানেল আই নিউজ

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ২১ জন মারা গেছেন। এরমধ্যে রাজধানীতে ১০ জন এবং ঢাকা মহানগরীর বাইরে ১১ জন মারা গেছে। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৩ হাজার ১৫ জন। এর মধ্যে ঢাকা মহানগরীতে ৮৫৭ জন এবং ঢাকা মহানগরীর বাইরে বিভিন্ন হাসপাতালে ২ হাজার ১৫৮ জন ভর্তি হয়েছেন।

বুধবার (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১০ হাজার ২৬৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৮১৯ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ভর্তি রয়েছেন ৬ হাজার ৪৪৪ জন ডেঙ্গু আক্রান্ত রোগী।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে এ পর্যন্ত ১ লাখ ৭৬ হাজার ৮১০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৫ হাজার ৮৩৩ জন এবং ঢাকার বাইরে ১ লাখ ৯৭৭ জন। অন্যদিকে এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এ পর্যন্ত ৮৬৭ জন মারা গেছেন।

চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৬৮০ জন। এর মধ্যে ঢাকায় ৭১ হাজার ৪২৬ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ৯৪ হাজার ২৫৪ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ হাজার ৮৩৩ জন। এর মধ্যে ঢাকায় ৮৪২ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯১ জন।

Tags: স্বাস্থ্য অধিদপ্তর
Previous Post

‘সব ভুলে সুন্দর স্বাভাবিক একটা পারিবারিক সম্পর্ক চেয়েছিলাম’

Next Post

আদিলুর-এলানের রায়ের বিরুদ্ধে অপতৎপরতা চালানোয় ১৫৫ বিশিষ্টজনের উদ্বেগ

Next Post
বিচারপতি আদিলুর-এলানের রায় নিয়ে বিশিষ্টজনদের আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আদিলুর-এলানের রায়ের বিরুদ্ধে অপতৎপরতা চালানোয় ১৫৫ বিশিষ্টজনের উদ্বেগ

রিয়াল মাদ্রিদ ও বেলিংহামের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ মুহূর্তে বেলিংহামের গোল, জয় পেল রিয়াল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT