চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ মুহূর্তে বেলিংহামের গোল, জয় পেল রিয়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 পূর্বাহ্ন 21, সেপ্টেম্বর 2023
in ফুটবল, স্পোর্টস
A A
রিয়াল মাদ্রিদ ও বেলিংহামের খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে ঘরের মাঠে জয় পেতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছিল রিয়াল মাদ্রিদের। বুন্দেস লিগার ক্লাব ইউনিয়ন বার্লিনের বিপক্ষে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে রিয়ালের জয় সূচক গোলটি এসেছিল বেলিংহামের পা থেকে।

সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম লেগের লড়াইয়ে ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। জয় নিয়েই চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম শুরু করলো স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।

ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য ছিল লস ব্লাঙ্কোসদের। দুদলের বল দখলের পার্থক্যও ছিল দেখার মত। মধ্যমাঠ থেকে আক্রমণভাগ সবখানেই দাপট ছিল রিয়ালের। নিশ্চিত কিছু গোলের সুযোগ হাতছাড়া করায় প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য সমতায়।

বিরতির পর সমানে সমান চলতে থাকে লড়াই। বলের দখল রিয়ালের নিকট বেশি থাকলেও বেশ কয়েকবার সুযোগ পেয়ে আক্রমণে যায় বার্লিন। তবে রিয়াল রক্ষণ ভাঙা সম্ভব হয়নি জার্মান ক্লাবটির। একের পর এক আক্রমণ করেও গোলের দেখা মিলছিল না রিয়ালের। সঙ্গে ছিল সহজ সুযোগ কাজে লাগাতে না পারার হিড়িক। দ্বিতীয়ার্ধের মূলসময়ও শেষ হয় গোলশূন্য সমতায়।

এরপর যোগ করা সময়ের তৃতীয় মিনিটে কর্নার পায় রিয়াল। কর্নার থেকে আসা বল ডি বক্সে পাঠান ভালভার্দে। ডি বক্সে জটলা থেকে বল বের করে বার্লিনের জালে পাঠান জুডে বেলিংহাম। গোলব্যবধান অপরিবর্তিত থেকেই শেষ হয় ম্যাচ।

Tags: উয়েফাউয়েফা চ্যাম্পিয়ন্স লিগচ্যাম্পিয়ন্স লিগবেলিংহামরিয়াললিড স্পোর্টস
Previous Post

আদিলুর-এলানের রায়ের বিরুদ্ধে অপতৎপরতা চালানোয় ১৫৫ বিশিষ্টজনের উদ্বেগ

Next Post

দোকানিদের অনুনয়-বিনয় করেও মিলছে না জীবন বাঁচানো ‘স্যালাইন’

Next Post
রাস্তায় রিকশা ও সাইকেল চলাচল, সাধারণ মানুষের জীবনযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

দোকানিদের অনুনয়-বিনয় করেও মিলছে না জীবন বাঁচানো ‘স্যালাইন’

ফুটবল খেলোয়াড় মেসি মাঠে চোটের কারণে মাঠ ছাড়ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি-আলবা চোটে ছাড়লেন মাঠ, জিতল মিয়ামি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT