চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামায়াতের জন্যে ২০২৫ সাল ‘টার্নিং পয়েন্ট’ হবে: গোলাম পরওয়ার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:54 অপরাহ্ন 30, ডিসেম্বর 2024
in - সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশের একটি অনুষ্ঠানে বক্তা ও দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক গোলাম পরওয়ার বলেছেন, ছাত্র-জনতার জুলাই-আগস্ট আন্দোলনে দুই হাজার জীবন উৎসর্গ, ত্রিশ হাজারেরও বেশি আহত এবং পঙ্গুত্বের মধ্য দিয়ে পাওয়া নতুন বাংলাদেশে আগামী ২০২৫ সাল একটি টার্নিং পয়েন্ট; জামায়াতের জন্যেও বছরটি একটি টার্নিং পয়েন্ট হবে।

রোববার (২৯ ডিসেম্বর) জামালপুর জেলা জামায়াত আয়োজিত ইসলামপুর উপজেলা আমীর রাশেদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় অনুষ্ঠিত উপজেলা ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, দেশের সর্বত্র ফ্যাসিবাদের দোসররা এখনো শক্তিশালী অবস্থানে রয়েছে। এদের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে যাতে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।

তিনি বলেন, দেশের সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের সময় লাগবে। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিতে হবে। এজন্য এ সরকারকে সময় দিতে হবে, তবে তা খুব দীর্ঘ হওয়া উচিত নয়। পতিত সরকার কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী ও স্বৈরশাসক ছিল। তারা জনগণের ভোটাধিকার, বাক-স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মিডিয়ার স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকারসহ সব অধিকার কেড়ে নিয়েছে।

প্রধান অতিথি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন,  অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, শিক্ষাজীবন, ধর্মীয় মূল্যবোধসহ সবকিছু তছনছ করে দিয়েছে। তারা ২০১৪ সালে ভোটারবিহীন, ২০১৮ সালে নিশি রাতে এবং ২০২৪ সালে ডামি নির্বাচন করে জনগণের সঙ্গে তামাশা করেছে। বাংলাদেশের মানুষ আর এরকম নির্বাচন হতে দিবে না। পতিত সরকার তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে আমাদের নিরপরাধ পাঁচ জন শীর্ষনেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছে। হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে এবং শতশত নেতাকর্মীকে চিরদিনের জন্য পঙ্গু বানিয়ে রেখেছে।

উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এই সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মো. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামালপুর জেলা জামায়াতের সাবেক আমীর এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী এবং জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুস সাত্তার। আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক খলিলুর রহমান, জেলা সেক্রেটারি এডভোকেট আবদুল আওয়ালসহ স্থানীয় জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।

Tags: গোলাম পরওয়ারজামায়াত
Previous Post

গুমের গামছাসহ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মাইকেল চাকমার অভিযোগ

Next Post

ভারতের হঠাৎ ধসে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেট দল উল্লাসে ভাসছে, জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের হঠাৎ ধসে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সিইসির মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন সিইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT