চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে যা বললেন সিইসি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 30, ডিসেম্বর 2024
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিয়ে সিইসির মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাছির উদ্দীন বলেছেন, সরকার বা বিচার বিভাগ নিষিদ্ধ না করলে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে।

আজ (৩০ ডিসেম্বর) সোমবার সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সিইসি বলেন, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবে চলে এবং বাইরের কোনো চাপ নেই। সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণে আমরা বদ্ধপরিকর।

অতীতের চ্যালেঞ্জ তুলে ধরে বিগত নির্বাচনগুলোতে ভুয়া ভোটারদের বিষয়টি স্বীকার করেন সিইসি। ভোটার নিবন্ধন কমে যাওয়াকে ভোটদান প্রক্রিয়ার প্রতি অনাস্থাকে দায়ী করেন এবং এসব উদ্বেগ নিরসনে শিগগিরই ভোটার তালিকা হালনাগাদ শুরু করার পরিকল্পনা ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী ছয় মাসের মধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হবে। এবার আগের মতো নির্বাচন হবে না। ৫ আগস্টের পর থেকে নির্বাচনি বিষয়ে জাতীয় ঐকমত্য গড়ে তোলার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান এবং এ প্রক্রিয়ার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনতে কমিশন প্রস্তুত রয়েছে।

বৈঠকে সিইসি ভোটার তালিকা হালনাগাদ ও আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতির বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরেন। বিভিন্ন পর্যায়ের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা সভায় অংশ নেন, নির্বাচন ব্যবস্থাপনা এবং ভোটারদের সম্পৃক্ততা বাড়ানোর কৌশল নিয়ে আলোচনা করেন।

Tags: নির্বাচন কমিশনারসিইসি
Previous Post

ভারতের হঠাৎ ধসে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া

Next Post

মাঠ পর্যায়ের প্রশাসনকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

Next Post
প্রধান উপদেষ্টা মাঠ পর্যায়ের প্রশাসনকে গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠ পর্যায়ের প্রশাসনকে যে বার্তা দিলেন প্রধান উপদেষ্টা

প্রখ্যাত মালায়ালাম অভিনেতার রহস্য মৃত্যু নিয়ে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় মালায়ালাম অভিনেতার রহস্য মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT