চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাক ব্যাংকের ২০ শতাংশ লভ্যাংশ অনুমোদন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:19 অপরাহ্ন 02, জুন 2024
in কর্পোরেট নিউজ
A A
অনলাইন বৈঠকে ব্র্যাক ব্যাংকের লভ্যাংশ অনুমোদন আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাক ব্যাংক পিএলসি এর শেয়ারহোল্ডাররা ২০২৩ সালের জন্য ২০ শতাংশ লভ্যাংশের অনুমোদন দিয়েছেন, যার ১০ শতাংশ নগদ লভ্যাংশ এবং ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড আকারে বণ্টিত হবে।

সম্প্রতি এক ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত ব্যাংকটির ২৫তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এই অনুমোদন দেওয়া হয়। বার্ষিক সাধারণ সভায় উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার অংশগ্রহণ করেন।

ব্যাংকটির চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসানের সভাপতিত্বে এজিএমে আরও উপস্থিত ছিলেন ভাইস চেয়ারপারসন ফারুক মঈনউদ্দীন আহমেদ এবং পরিচালক আসিফ সালেহ, ফাহিমা চৌধুরী, ফারজানা আহমেদ, ডা. জাহিদ হোসেন, শামেরান আবেদ, ডা. মোস্তফা কে. মুজেরী, সালেক আহমেদ আবুল মাসরুর, আনিতা গাজী রহমান, চৌধুরী এমএকিউ সারওয়ার এবং লীলা রশিদ।

সভায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন শেয়ারহোল্ডারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ব্যাংকের প্রতি অবিচল আস্থার জন্য তাদের ধন্যবাদ জানান। কোম্পানি সচিব এম মাহবুবুর রহমান, এফসিএস এজিএম পরিচালনা করেন।

ব্যাংকটি ২০২৩ সালে সমন্বিতভাবে ৮২৮ কোটি টাকা কর-পরবর্তী মুনাফা অর্জন করে। এর ফলে ২০২২ সালের সমন্বিত কর-পরবর্তী মুনাফা ৬১৪ কোটি টাকার তুলনায় ২০২৩ সালে ৩৫% প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। ২০২২ সালের তুলনায় ২৭% প্রবৃদ্ধি অর্জন করে ২০২৩ সালে ব্র্যাক ব্যাংক এককভাবেই ৭৩০ কোটি টাকা মুনাফা করে, ২০২২ সালে যার পরিমাণ ছিল ৫৭৬ কোটি টাকা। সভায় ব্র্যাক ব্যাংক শেয়ারহোল্ডারদের এসব তথ্য জানায়।

ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম. হাসান তার বক্তব্যে সামষ্টিক অর্থনৈতিক চ্যালেঞ্জ সত্ত্বেও ব্যাংকের শক্তিশালী আর্থিক সক্ষমতার বিষয়টি তুলে ধরেন।

এর মধ্যে ছিল ২০২৩ সালে ব্যাংকের গ্রাহক আমানত ও ঋণে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি। তিনি শেয়ারহোল্ডার, রেগুলেটর, সহকর্মী এবং স্টেকহোল্ডারদের তাদের সমর্থন এবং অবিচল আস্থার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি তিনি ২০২৪ সালে ব্র্যাক ব্যাংক আরও বেশি সাফল্য অর্জন করবে বলে আশা প্রকাশ করেন।

Previous Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও সূত্রাপুর থানা ছাত্রলীগের মারামারি, আহত ৪ জন হাসপাতালে

Next Post

মাছ বাজার থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

Next Post
বাংলাদেশ পুলিশ মুখোশ, নিরাপত্তা ও সুরক্ষা সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

মাছ বাজার থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

বাংলাদেশের অধিনায়ক চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

শিরোপা জিতে অবসরে যাবেন বাংলাদেশের অধিনায়ক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT