চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোপা জিতে অবসরে যাবেন বাংলাদেশের অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:31 অপরাহ্ন 02, জুন 2024
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের অধিনায়ক চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করছেন, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু কাপ-২০২৪ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টে টানা চতুর্থ আসরে ফাইনালে উঠেছে বাংলাদেশ।  সেমির লড়াইয়ে প্রথমে দুর্দান্ত এক রেইডে দলকে চার পয়েন্ট এনে দেন বাংলাদেশের অধিনায়ক আরুদুজ্জামান মুন্সি। ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন এ তারকা। ম্যাচ পরবর্তী সময়ে সাংবাদিকদের জানিয়েছেন, কাল শিরোপা জয়ের পর আন্তর্জাতিক কাবাডি থেকে অবসরে যাবেন।

ম্যাচ জেতার প্রতিক্রিয়ায় মুন্সি জানান, ‘থাইল্যান্ডকে আমরা শক্ত প্রতিপক্ষ মনে করেছিলাম। যেহেতু নকআউটের ম্যাচ, হেরে গেলেই বাদ। তবে আমরা এত ভালো খেলব সেই ধারণা ছিল না। ২০১৪ সালে এশিয়ান গেমসে আমরা থাইল্যান্ডের কাছে হেরেছিলাম। আমি ওই দলের সদস্য ছিলাম। শুরু থেকেই ম্যাচ আমাদের হাতে ছিল। আমাদের সবাই ভালো খেলার কারণে সহজেই জিততে পেরেছি।’

‘আমাদের মাঠ, দর্শক আমাদের। আমি যখন রেইডে যাই, দর্শকরা যখন হইহুল্লোড় করে তখন স্বাভাবিকভাবেই আমার ভেতরের স্পৃহা বেড়ে যায়। এটাই আসলে এত ভালো খেলার মোটিভেশন।’

অবসর নিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘দেখেন, আমার অনেক ইনজুরি রয়েছে, সারা শরীরে ট্যাপিং করা। আমার দুইটি কাঁধ, দুই হাটু, দুই পায়ের পাতায় সমস্যা, হাতের ১০ আঙ্গুল ভাঙ্গা। ২০০৯ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে যাচ্ছি। আমি আসলে আর পারছি না। দুই একটা ম্যাচ খেললে তিন-চার দিন বিশ্রামের প্রয়োজন। টুর্নামেন্টে সেই বিশ্রামের সুযোগ হয় না। এজন্য এই আন্তর্জাতিক আসর খেলে অবসরে যাচ্ছি।’

শিরোপা জিতে অবসরে যেতে চান কি না এমন প্রশ্নে, ‘আসলে প্রত্যাশা তো সবারই থাকে। আমিও তার ব্যতিক্রম না। অবশ্যই আমি চাইব, আমার নেতৃত্বে বাংলাদেশ যেন শিরোপা ঘরে তুলতে পারে। আমার জন্যই বিষয়টি স্মরণীয় হয়ে থাকবে, যেহেতু এটা আমার শেষ টুর্নামেন্ট।’

সোমবার বিকাল ৪টায় ফাইনাল খেলতে নামবে বাংলাদেশ। তারা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে হিমালয় কন্যা নেপালকে। দ্বিতীয় সেমিফাইনালে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখে কেনিয়াকে হারিয়ে ফাইনালে উঠে দলটি। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সরাসরি খেলা দেখা যাবে টি-স্পোর্টসে।

Tags: আরুদুজ্জামানকাবাডিকাবাডি ফেডারেশনকেনিয়াথাইল্যান্ডনেপালবঙ্গবন্ধু কাপবাংলাদেশলিড স্পোর্টস
Previous Post

মাছ বাজার থেকে নারীর গলাকাটা লাশ উদ্ধার

Next Post

চতুর্থ শিরোপার লড়াই কাল, বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

Next Post
বাংলাদেশের কাবাডি দলের খেলোয়াড় ও কোচরা ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চতুর্থ শিরোপার লড়াই কাল, বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল

বাংলাদেশের জয়ী ফুটবল খেলোয়াড়ের ছবি, সবুজ জার্সি পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

দলীয় অর্জনে ফাইনালে বাংলাদেশ: জলিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT