চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাসপাতালে ভুল ইনজেকশন পুশ করতেই দুই নারীর মৃত্যু!

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
4:33 অপরাহ্ন 15, মার্চ 2026
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশন প্রয়োগের ঘটনায় দুই নারী রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনাটি রোববার (১৫ মার্চ) সকালে হাসপাতালের চতুর্থ তলার নাক, কান ও গলা (ইএনটি) বিভাগে ঘটে।

নিহতরা হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডারুগঞ্জ গ্রামের মান্নানের স্ত্রী শেফালী (৬০) এবং বরিশালের কাশিপুর বিমানবন্দর থানা এলাকার মৃত বাবু হাওলাদারের স্ত্রী হেলেনা (৪৫)। তারা হাসপাতালে যথাক্রমে ৭ ও ১০ নম্বর বেডে ভর্তি ছিলেন।

স্বজনদের অভিযোগ, শেফালীর গালে টিউমার জাতীয় সিস্ট এবং হেলেনার থাইরয়েড সমস্যার কারণে তাদের ভর্তি করা হয়েছিল। রোববার তাদের অপারেশন হওয়ার কথা ছিল। সকালে ওয়ার্ডের সিনিয়র স্টাফ নার্স মলিনা রানী হাওলাদার ভুলবশত তাদের শরীরে অ্যানেস্থেসিয়া ইনজেকশন প্রয়োগ করেন। ইনজেকশন দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই দুই রোগীর মৃত্যু হয়।

রোগীদের স্বজন ও ওয়ার্ডে থাকা অন্যরা দাবি করেন, ইনজেকশন দেওয়ার আগে দুই নারী স্বাভাবিক অবস্থায় ছিলেন। এ ঘটনায় দায়ীদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

অভিযুক্ত সিনিয়র নার্স মলিনা রানী হাওলাদার বলেন, কীভাবে এমনটি ঘটেছে তিনি বুঝতে পারছেন না এবং এটি তার ভুল হয়েছে।

হাসপাতালের পরিচালক জানান, অপারেশনের আগে নির্দিষ্ট প্রক্রিয়ায় ওষুধ দেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্ট নার্সরা আগেই অ্যানেস্থেসিয়া ইনজেকশন প্রয়োগ করেছেন, যা দায়িত্বে গাফিলতির শামিল। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় সহকারী অধ্যাপক ডা. আমিনুল হককে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহতদের স্বজনদের আইনগত সহায়তা দেওয়ার কথাও জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

Tags: বরিশাল
Previous Post

এভিয়েট্যুর ওমেন্স আইকন অ্যাওয়ার্ড পেলেন ইউএস-বাংলার ৩ নারী

Next Post

প্রধানমন্ত্রীর ঈদ উপহার: প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মী পাবে পাঁচ হাজার টাকা

Next Post

প্রধানমন্ত্রীর ঈদ উপহার: প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মী পাবে পাঁচ হাজার টাকা

প্রাক্তন স্ত্রী ও বর্তমান প্রেমিকাসহ আমির খানের জন্মদিন উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT