চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাক্তন স্ত্রী ও বর্তমান প্রেমিকাসহ আমির খানের জন্মদিন উদযাপন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:52 অপরাহ্ন 15, মার্চ 2026
in বিনোদন
A A

৬১ বছরে পা দিয়েছেন বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ আমির খান। শনিবার (১৪ মার্চ) ঘরোয়াভাবেই নিজের জন্মদিন পালন করলেন বলিউড সুপারস্টার। তার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক জল্পনা চললেও, জন্মদিনের সকালে ধরা পড়ল এক অন্য ছবি। কোন বিশাল পার্টি নয় বরং প্রিয়জনদের সঙ্গেই কেক কাটলেন অভিনেতা।

আমির গত বছর জন্মদিনে আলাপ করিয়েছিলেন তার প্রেমিকার সঙ্গে। দেখতে দেখতে এক বছর পার। জন্মদিনে হুল্লোড়ে দেখা মিলল তার প্রেমিকা গৌরী স্প্র্যাট-এর। একফ্রেমে ধরা দিলেন আমিরের প্রাক্তন স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে।

আমিরের জীবনের এই বিশেষ দিনে তার পাশেই ছিলেন গৌরী। তাদের রসায়ন দেখে নেটিজেনদের ধারণা, আমির এখন নিজের ব্যক্তিগত জীবনে বেশ স্থিতিশীল ও খুশি।

কেবল প্রেমিকা নন, বাবার জন্মদিনে হাজির ছিলেন তার সন্তানরাও। আজাদ, জুনায়েদ এবং ইরা খান সবাই মিলে দিনটিকে আমিরের জন্য স্মরণীয় করে তোলেন। বাবাকে কেক মাখালেন ইরা। আমিরের জন্মদিনের পার্টিতে হাজির ছিলেন ইরফান পাঠান। সেলিব্রেশনের মুহূর্ত উঠে এসেছে তার ইনস্টাগ্রামে।

আমিরের এই ঘরোয়া জন্মদিনের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের অনুষ্ঠানস্থল থেকে বিদায় নেওয়ার বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসে। কয়েকটি ভিডিওতে দেখা যায়, আমিরের প্রাক্তন স্ত্রী তথা চলচ্চিত্র নির্মাতা কিরণ রাও, আমির ও গৌরীর সঙ্গেই একই গাড়িতে উঠছেন।

ফুটেজ থেকে আরও জানা যায় যে, এই ঘরোয়া উদযাপনে উপস্থিত ছিলেন আমিরের প্রথম স্ত্রী রিনা দত্ত-ও, যাকে ছেলে জুনায়েদের সঙ্গে অনুষ্ঠানস্থল ত্যাগ করতে দেখা যায়।

আমিরের সহকর্মী ও ঘনিষ্ঠ বন্ধুদের অনেকেই সোশ্যাল মিডিয়ায় তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আমিরের প্রোডাকশন হাউস থেকে শেয়ার করা একটি বার্থডে ভিডিও নিজের অ্যাকাউন্টে পোস্ট করে কিরণ লিখেছেন, ‘আমার চিরকালের ‘সিকান্দার’-কে জানাই শুভ জন্মদিন।’

Tags: ‘মিস্টার পারফেকশনিস্ট’আমির খানবলিউডবলিউড সুপারস্টার
Previous Post

প্রধানমন্ত্রীর ঈদ উপহার: প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মী পাবে পাঁচ হাজার টাকা

Next Post

নারীদের স্নাতকোত্তর পর্যন্ত শিক্ষা অবৈতনিক করার পরিকল্পনা: জুবাইদা রহমান

Next Post
ছবি: সংগৃহীত

২৯ মার্চ পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি

ওয়ানডে দিয়ে তানজিদের প্রথম সেঞ্চুরি এলো

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT