চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুটি ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে আটক করেছে আরাকান আর্মি

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:55 অপরাহ্ন 13, নভেম্বর 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
আরাকান আর্মি আটক করেছে দুটি ট্রলার ও ৬ মাঝিমাল্লাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফ থেকে নির্মাণ সামগ্রী নিয়ে সেন্টমার্টিন যাওয়ার পথে নাফ নদীর মোহনা থেকে এবার রড সিমেন্ট বোঝাই দুইটি ট্রলারসহ ৬ মাঝিমাল্লাকে আটক করে নিয়ে গেছে মিয়ানমারের আরাকান আর্মি।

বুধবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় এ অভিযোগ করেন ভূক্তভোগী ট্রলার মালিক এবং টেকনাফ-সেন্টমার্টিন সার্ভিস বোট মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।

তিনি জানিয়েছেন, তার মালিকানাধীন এসবি রাসেল ও আব্দুর রবের মালিকানাধীন এসবি ফারুক নামে দুটি সার্ভিস ট্রলার রড ও সিমেন্ট ভর্তি করে সেন্টমার্টিন নেয়ার সময় মঙ্গলবার দুপুরে নাইক্ষ্যংদিয়া নামক এলাকা থেকে অস্ত্রের মুখে নিয়ে গেছে আরকান আর্মির সদস্যরা। ট্রলার দুইটিতে ছয় জন মাঝিমাল্লা রয়েছেন। ঘটনার পর বিজিবি, কোস্টগার্ড ও উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, সার্ভিস ট্রলার মালিক সমিতির পক্ষ থেকে এ পর্যন্ত কেউ আমাদেরকে বিষয়টি অবহিত করেননি। তারপরও বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।

কোস্টগার্ডের সেন্টমার্টিনের স্টেশনের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, বিষয়টি অবহিত হওয়ার পর মিয়ানমারের আরাকান আর্মির সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে বিষয়টি উধ্বর্তন মহলকে জানানো হয়েছে।

Tags: আটকআরাকান আর্মিকক্সবাজারমিয়ানমার
Previous Post

১৯ বছরে অবসর নিয়ে ‘খোলা চিঠি’ রিয়াল ফুটবলারের

Next Post

শূন্য বর্জ্য ও শূন্য কার্বনভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার

Next Post
প্রধান উপদেষ্টার বক্তৃতা, শূন্য বর্জ্য ও কার্বন মুক্ত জীবনধারার আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

শূন্য বর্জ্য ও শূন্য কার্বনভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার

BRAC মানসিক স্বাস্থ্যসেবা হটলাইন লোগো, পিঙ্ক ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্র্যাকের মানসিক স্বাস্থ্যসেবা নতুন হটলাইন ‘মনের যত্ন’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT