চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্র্যাকের মানসিক স্বাস্থ্যসেবা নতুন হটলাইন ‘মনের যত্ন’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:59 অপরাহ্ন 13, নভেম্বর 2024
in স্বাস্থ্য
A A
BRAC মানসিক স্বাস্থ্যসেবা হটলাইন লোগো, পিঙ্ক ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

মানসিক স্বাস্থ্য সুরক্ষায় নতুন একটি হটলাইন চালু করেছে ব্র্যাক। ‘মনের যত্ন’ শীর্ষক এই উদ্যোগের মাধ্যমে উদ্বেগ, আতঙ্ক বা মানসিক চাপে থাকা ব্যক্তিদের, বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের জন্য সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে বিনামূল্যে টেলি-কাউন্সেলিং সেবা দেয়া হচ্ছে।

ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্ট (বিআইইডি) এবং ‘নিরাময়’ নামের একটি ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্মের সহযোগিতায় এটি পরিচালিত হচ্ছে। মানসিক যন্ত্রণার কষ্ট থেকে মুক্তির জন্য হটলাইনটি তাৎক্ষণিকভাবে সহায়তা দিচ্ছে, যেখানে সেবা গ্রহীতারা নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে তাদের অনুভূতি ও অভিজ্ঞতার কথা মন খুলে বলতে পারছেন।

এমন একটি সময়ে এই উদ্যোগটি নেয়া হয়েছে, যখন এদেশে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের মধ্যে মানসিক স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলো দিন দিন বাড়ছে। একটি সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, বাংলাদেশে স্কুলগামী কিশোর-কিশোরীদের ৭৩ দশমিক ৫ শতাংশই বিভিন্ন ধরণের মানসিক চাপের মধ্যে রয়েছে।

এ বিষয়ে সচেতনতার অভাব, সেবা গ্রহণের পদ্ধতি সম্পর্কে ধারণা না থাকা, সামাজিকভাবে হেয় হওয়ার ভয় এবং নানা রকম সামাজিক চাপের কারণে প্রয়োজন থাকা স্বত্ত্বেও অনেকেই এই সেবা নিতে আগ্রহী হন না। ‘দ্য ল্যানসেট সাইকিয়াট্রি’র তথ্য অনুযায়ী, বাংলাদেশে মানসিক স্বাস্থ্য সেবাদানকারী পেশাদারদেরও অভাব রয়েছে। এখানে প্রতি দশ লাখ মানুষের জন্য একজন মনোবিদও নেই। মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞদের এই ঘাটতির কারণে ৯০ শতাংশেরও বেশি মানুষ প্রয়োজনীয় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন, যা শিশু থেকে প্রাপ্তবয়স্ক সবার উপরই প্রভাব ফেলছে।

‘মনের যত্ন’ হটলাইনটি ছুটিরদিনসহ প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ২টা পর্যন্ত খোলা থাকে। ০৯৬৪৩২৬২৬২৬ নম্বরে কল করে অথবা অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে ‘নিরাময় পেশেন্ট অ্যাপ’-এর মাধ্যমে এই সেবা নেয়া যাচ্ছে। ব্র্যাকের ৭০ জনেরও বেশি প্রশিক্ষিত মনোবিদ এবং সাইকোসোশ্যাল কাউন্সেলর সহমর্মীতা ও পেশাদারিত্বের সঙ্গে এই সেবা দিচ্ছেন। প্রতিটি সেশন বা আলোচনা সাধারণত ২০ মিনিট স্থায়ী হয়, তবে সেবা গ্রহীতার সমস্যার গুরুত্ব বিবেচনায় এটি আরো ১০ মিনিট দীর্ঘ হতে পারে। প্রতিটি কলকে একটি সেশন হিসেবে ধরা হয় যা তাৎক্ষণিকভাবে মানসিক সমস্যা লাঘবে সহায়তা করে। এ ক্ষেত্রে ফলো-আপের কোনো বাধ্যবাধকতা নেই।

ক্রমবর্ধমান মানসিক স্বাস্থ্য সংকট মোকাবিলায় ব্র্যাকের ‘মনের যত্ন’ ক্যাম্পেইনের অংশ হিসেবে এই উদ্যোগটি হাতে নেয়া হয়েছে। হটলাইনের পাশাপাশি এই প্রচারণায় মানসিক স্বাস্থ্য বিষয়ে মানুষের নানান দ্বিধা, সংকোচ, সামাজিক কুসংস্কার ইত্যাদি বিষয়ে সচেতন করে তুলতে প্রচারণা চালানো হচ্ছে। এছাড়া শিক্ষার্থী ও তরুণসহ মানসিক স্বাস্থ্যর ঝুঁকিতে রয়েছেন এমন মানুষগুলোর জন্য মাঠ পর্যায়ে পরামর্শ ও সহায়তা দেয়ার উদ্যোগও হাতে নেয়া হয়েছে।

‘মনের যত্ন’ হটলাইন চালুর মাধ্যমে ব্র্যাক আনুষ্ঠানিক কাউন্সেলিং নিতে অনিচ্ছুক বা দ্বিধাগ্রস্ত মানুষগুলোর জন্য একটি সেতুবন্ধন তৈরি করছে যেন তারা মানসিক স্বাস্থ্য সহায়তার প্রথম পদক্ষেপ হিসেবে এখানে কল করে সেবা নিতে পারেন। বিশেষ করে কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীরা, যারা এমন সেবা নিতে শঙ্কিত বোধ করেন অথবা দ্বিধাগ্রস্ত থাকেন তাদের জন্য এই হটলাইনটি বিশেষভাবে কাজ করছে।

Tags: ব্র্যাকমনের যত্নমানসিক স্বাস্থ্যসেবাহটলাইন
Previous Post

শূন্য বর্জ্য ও শূন্য কার্বনভিত্তিক জীবনধারার আহ্বান প্রধান উপদেষ্টার

Next Post

সত্যিই বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি, পাত্রী কে?

Next Post
তৌহিদ আফ্রিদি ও তার স্ত্রী বিয়ের সময় একসঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

সত্যিই বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি, পাত্রী কে?

জনপ্রিয় নাট্যকার ও অভিনেতাদের সমাবেশ, বাংলাদেশের নাট্য আন্দোলন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নাটক মোদের অধিকার, রুখবে নাটক সাধ্য কার’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT