চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরায় সড়ক দুর্ঘটনায় র‌্যাব সদস্যসহ ৩ জন নিহত

শামীম খান by শামীম খান
10:30 পূর্বাহ্ন 09, ডিসেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, মাগুরা
A A
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত গাড়ির ধ্বংসাবশেষ. Channel i News - চ্যানেল আই নিউজ

র‌্যাবের মাদকবিরোধী অভিযানের সময় মাগুরার সদর উপজেলার রাইতড়া সাইত্রিশ এলাকায় আজ শুক্রবার ভোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝিনাইদহ র‌্যাব-৬ এর ২ সদস্য নিহত ও মাদকবাহী এক পিকআপ চালক নিহত হয়েছে। এছাড়া নাজমুল হোসেন নামে অপর এক র‌্যাব সদস্য আহত হয়েছেন।

নিহতরা র‌্যাব সদস্য হচ্ছেন র‌্যাবের কর্পোরাল আনিসুর রহমান (৩৬) ও কনস্টেবল ওমর ফারুক (৩৫)। অন্য নিহত ব্যাক্তি ফেনসিডিল বহনকারী পিক আপ ভ্যানের চালকের নাম আনোয়ার হোসেন (৪৫)। আনোয়ার হেসেন ঢাকা দক্ষিণ সিটির আলাউদ্দিন হোসেনের ছেলে। নিতরা র‌্যাব সদস্য অনিসুর রহমানের বাড়ি বরিশালে ওমর ফারুকের বাড়ি জয়পুরহাটে। দুর্ঘটনা কবলিত পিকআপ থেকে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার হয়েছে।

মাগুরা হাইওয়ে পুলিশের অফিসার ইন চার্জ (ওসি) লিয়াকত আলী জানান, ঝিনাইদহ থেকে একটি পিকআপ বিপুল পরিমাণ ফেন্সিডিল বহন করে ঢাকার দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের-৩ সদস্য শুক্রবার একটি মাইক্রোযোগে ওই পিকআপটিকে ঝিনাইদহ থেকে ধাওয়া করে। ভোর আনুমানিক ৪ টার দিকে মাগুরা সদরের রাউতড়া সাইত্রিশ এলাকায় এসে র‌্যাব সদস্যদের বহনকৃত মাইক্রোবাসটি পিকআপকে অতিক্রম করতে গেলে মাদকবাহী পিকআপ র‌্যাবের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এসময় র‌্যাবের মাইক্রোবাসটি রাস্তার পাশে গাছে ধাক্কা লেগে দুমড়ে মচড়ে যায়। এতে ঘটনাস্থলেই আনিসুর রহমান নামে এক র‌্যাব সদস্য নিহত ও ২ র‌্যাব সদস্য আহত হন। অন্যদিকে মাদকবাহী পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একইস্থানে উল্টে গেলে চালক আনোয়ার গুরুতর আহত হয়। পরে ২ র‌্যাব সদস্য ও মাদকবাহী পিক আপ চালককে গুরুতর আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা হাসপতালে আনা হলে র‌্যাব সদস্য ওমর ফারুক ও মাদক বহনকারী পিকআপ চালক আনোয়ান হোসেন নিহত হয়। অপর আহত র‌্যাব সদস্য নাজমুল হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক এহসানুল হক মাছুম হক জানান, ২ র‌্যাব সদস্যসহ তিন জনকে আশংকাজনক অবস্থায় হাপাতালে আনা হয়। তাদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় এক র‌্যাব সদস্যসহ ২ জন মারা যায়। ঘটনাস্থলেই অপর এক র‌্যাব সদস্যর মৃত্যু ঘটে। অপর আহত র‌্যাব সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

Tags: র‌্যাবর‌্যাব সদস্য নিহতসড়ক দুর্ঘটনা
Previous Post

জাবির সেই সহকারী প্রক্টর জনির পদত্যাগ

Next Post

কোয়ার্টারের আগে সুখবর পেল আর্জেন্টিনা

Next Post
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে আলোচনা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোয়ার্টারের আগে সুখবর পেল আর্জেন্টিনা

মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের ছবি, রাজনৈতিক নেতারা।. Channel i News - চ্যানেল আই নিউজ

মিন্টো রোডে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের সঙ্গে কথা বলছে ডিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT