চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিন্টো রোডে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের সঙ্গে কথা বলছে ডিবি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:46 পূর্বাহ্ন 09, ডিসেম্বর 2022
in - সেমি লিড, রাজনীতি
A A
মির্জা ফখরুল ও মির্জা আব্বাসের ছবি, রাজনৈতিক নেতারা।. Channel i News - চ্যানেল আই নিউজ

শনিবারের গণসমাবেশ নিয়ে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম ও মির্জা আব্বাসের সাথে কথা বলছেন ডিবি কর্মকর্তারা।

ঢাকায় গোয়েন্দা প্রধান ডিআইজি হারুন অর রশিদ বলেছেন: ঢাকায় বিএনপির গণসমাবেশ এবং বুধবারে পুলিশের সঙ্গে সংঘর্ষ ঘটনার কিছু বিষয় জানার জন্য তাদেরকে কথাবার্তা বলা হচ্ছে। কথাবার্তা শেষে পরবর্তী পদক্ষেপ জানা যাবে।

এর আগে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে বলে অভিযোগ করে বিএনপি। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার গণমাধ্যমের কাছে এ দাবি করেন।

তিনি বলেন: বৃহস্পতিবার রাত ৩টার পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তার উত্তরার বাসভবন থেকে এবং রাত ৩টা ২০ মিনিটে মির্জা আব্বাসকে তার শাহজাহানপুরের বাসা থেকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে গেছে।

এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর কমলাপুর স্টেডিয়াম এবং মিরপুর বাংলা কলেজ মাঠ পরিদর্শন করেন মির্জা আব্বাসসহ বিএনপি নেতারা। মাঠ পরিদর্শন শেষে বাসায় ফেরেন মির্জা আব্বাস।

এসময় সাংবাদিকদের তিনি বলেন: দুইটা মাঠ দেখেছি। স্থায়ী কমিটির সঙ্গে আলাপ করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো। কোথাও নিরাপদ নয় বিএনপি কর্মীরা। সিদ্ধান্ত নিতে পারছি না।

Tags: মির্জা আব্বাসমির্জা ফখরুল ইসলাম
Previous Post

কোয়ার্টারের আগে সুখবর পেল আর্জেন্টিনা

Next Post

নির্বাচন নিয়ে অযাচিত মন্তব্য করে যুক্তরাষ্ট্রকে বন্ধুত্ব নষ্ট না করার আহ্বান ওবায়দুল কাদেরের

Next Post
কাদেরের বক্তৃতা, রাজনৈতিক নেতা, সংবাদ, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচন নিয়ে অযাচিত মন্তব্য করে যুক্তরাষ্ট্রকে বন্ধুত্ব নষ্ট না করার আহ্বান ওবায়দুল কাদেরের

ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা অনুশীলনে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রোয়েশিয়ার বিপক্ষে সান্দ্রোকে নিয়ে দুশ্চিন্তায় ব্রাজিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT