চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক আসনের জন্য ভর্তি পরীক্ষা দেবে প্রায় ৪০ জন

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
7:32 অপরাহ্ন 14, মে 2023
in শিক্ষা
A A
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রবেশদ্বার, গেটের সামনে সড়ক ও গাছপালা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তির জন্য আবেদন করেছেন ২ লাখ ৫৬ জন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের মোট আসন সংখ্যা ৪ হাজার ৯২৬টি। সেই হিসাবে প্রতিটি আসনের জন্য লড়বেন গড়ে প্রায় ৪০ জন শিক্ষার্থী। প্রতিবছরের মতো এবারও ৪ টি ইউনিট ও ২ টি উপ-ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে ঘূর্ণিঝড় ‘মোখা’র প্রভাব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় পড়বে না বলে আশা করছেন উপাচার্য ড. শিরীণ আখতার। চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, “ভর্তি পরীক্ষা পূর্বনির্ধারিত সময়-সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে।”

 

 

‘এ’ ইউনিটের ১ হাজার ২১২ টি সিটের বিপরীতে আবেদন করেছেন ৭৪ হাজার ৬৫৯ জন। বিজ্ঞান, জীববিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং অনুষদ ‘এ’ ইউনিটের অন্তর্ভুক্ত। ‘বি’ ইউনিটে আবেদন করেছেন ৫২ হাজার ৯৯৫ জন। কলা ও মানববিদ্যা অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে আসন আছে ১ হাজার ২২১ টি। ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ৪৪১ টি আসনের বিপরীতে লড়বেন ১৯ হাজার ৯৯৯ জন। সমাজবিজ্ঞান অনুষদের সকল বিভাগ, আইন অনুষদভুক্ত আইন বিভাগ, জীববিজ্ঞান অনুষদভুক্ত ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগ এবং মনোবিদ্যা বিভাগ ‘ডি’ ইউনিটের অন্তর্ভুক্ত। ‘ডি’ ইউনিটের ১ হাজার ১৬০টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বীতা করবেন ৪৯ হাজার ১৭৮ জন।

চারুকলা, নাট্যকলা, এবং সংগীত বিভাগ অন্তর্ভুক্ত ‘বি-১’ উপ ইউনিটের আসন সংখ্যা ১২৫ টি। ফিজিক্যাল এডুকেশন এবং স্পোর্টস সায়েন্স বিভাগের অন্তর্ভুক্ত ‘ডি-১’ উপ-ইউনিটের আসন সংখ্যা ৩০ টি। ‘বি-১’ ও ‘ডি-১’ উপ-ইউনিটে আবেদন করেছেন যথাক্রমে ১ হাজার ৩৮২ জন এবং ১ হাজার ৮৪৩ জন।

এবছরও মোট ১০০ নাম্বার লিখিত (এমসিকিউ) পরীক্ষা হবে। প্রতিটি ভুলের জন্য কাটা যাবে ০.২৫ নাম্বার। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের জিপিএ থেকে সর্বোচ্চ ২০ নাম্বার যোগ হবে।

Tags: ২০২২-২৩ শিক্ষাবর্ষআবেদনচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ভর্তি পরীক্ষাস্নাতক প্রথম বর্ষ
Previous Post

গুলতি মেরে বোনকে অপহরণ থেকে বাঁচাল কিশোর

Next Post

১৩ রানে ৫ উইকেট হারিয়ে ২৭৪-এ অলআউট বাংলাদেশ

Next Post
Bangladeshi cricket players walking on the field during a match. Channel i News - চ্যানেল আই নিউজ

১৩ রানে ৫ উইকেট হারিয়ে ২৭৪-এ অলআউট বাংলাদেশ

সেনাপ্রধান সাউথ সুদানে শান্তিরক্ষা মিশন পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেনাপ্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT