চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্র সফরে গেছেন সেনাপ্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 14, মে 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
সেনাপ্রধান সাউথ সুদানে শান্তিরক্ষা মিশন পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সম্মেলনে অংশগ্রহণ করার জন্য যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

রোববার ১৪ মে সকালে ইউএস সেনাবাহিনীর আমন্ত্রণে সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে যাত্রা করেন।

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সহকারী পরিচালক রাশেদুল আলম খানের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, সফরকালে সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যে আগামী ১৬ থেকে ১৮ মে পর্যন্ত অনুষ্ঠিতব্য ল্যান্ড ফোর্সেস প্যাসিফিক (ল্যানপ্যাক) সম্মেলনে অংশগ্রহণ করবেন। এ সম্মেলনের লক্ষ্য হলো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থল বাহিনীগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের মাধ্যমে পারস্পরিক আস্থার পরিবেশ সৃষ্টি করা, পেশাদার সম্পর্ক উন্নয়ন ও আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা।

সম্মেলনে এ অংশগ্রহণের পাশাপাশি সেনাপ্রধান বিভিন্ন দেশ হতে আগত সেনাবাহিনী প্রধানগণ ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।

সম্মেলন শেষে সেনাপ্রধান আগামী ১৮ মে বিকালে (বাংলাদেশ সময়: ১৯ মে সকাল) যুক্তরাষ্ট্রের হাওয়াই থেকে রওনা দিয়ে ২১ মে ২০২৩ তারিখে দেশে ফিরবেন।

Tags: আইএসপিআর
Previous Post

১৩ রানে ৫ উইকেট হারিয়ে ২৭৪-এ অলআউট বাংলাদেশ

Next Post

বিজেপি হারতেই ভাইরাল হলো ‘দ্য সাউথ ইন্ডিয়ান স্টোরি’

Next Post
অগ্নি ধূমপানরত প্যান্টের ছবি, যা পোস্টের শিরোনামের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিজেপি হারতেই ভাইরাল হলো ‘দ্য সাউথ ইন্ডিয়ান স্টোরি’

চ্যানেল আই অনলাইন সংবাদে উপকূলের ভারি বর্ষণ ও পার্বত্য ভূমিধসের আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলে ভারি বর্ষণ ও পার্বত্য জেলায় ভূমিধসের আশঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT