চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 26, আগস্ট 2026
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও
A A
ঠাকুরগাঁওয়ে সড়কে ত্রিমুখী সংঘর্ষে আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের ভুল্লী উপজেলায় পিকআপ, অটোরিকশা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৬ আগস্ট) সকালে উপজেলার পোস্ট অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ভুল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতদের মধ্যে একজন হলেন বড় বালিয়া এলাকার শাহজাহান আলীর স্ত্রী আনোয়ারা (৬০)। নিহত অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আহতরা হলেন বড় বালিয়া এলাকার জরিনা (৪০), লক্ষীরহাট এলাকার আফিজুলের ছেলে শাহিরুল, ইদ্রিস আলীর ছেলে হারুন এবং আফিজুল।

পুলিশ জানায়, সকালে অটোরিকশাটি যাত্রি নিয়ে ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। অপরদিকে ঠাকুরগাঁও থেকে পিকআপটি ভূল্লী উপজেলার পোস্ট অফিস এলাকায় পৌঁছালে প্রথমে একটি মোটরসাইকেলে সাথে সংঘর্ষ হয়, এসময় পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ভূল্লী থেকে ছেড়ে আসা অটোরিকশাটির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে স্থানীয়দের সহায়তায় ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

ভুল্লী থানার ওসি নূরে আলম সিদ্দিকী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tags: ত্রিমুখী সংঘর্ষদুর্ঘটনানিহত
Previous Post

ছয় মাসে পুলিশের মনোবল ফিরে এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

Next Post
রোহিঙ্গা ক্যাম্পে গ্রেপ্তার যুবকসহ দুই সেনা সদস্য ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

বাংলাদেশের দাবাড় খেলোয়াড় মনন, গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মননের দাবাড় বোর্ড গ্র্যান্ডমাস্টার খেতাবের অপেক্ষায়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT