চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মননের দাবাড় বোর্ড গ্র্যান্ডমাস্টার খেতাবের অপেক্ষায়

তামীম সানিয়াত তন্ময় by তামীম সানিয়াত তন্ময়
1:56 অপরাহ্ন 26, আগস্ট 2026
in অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশের দাবাড় খেলোয়াড় মনন, গ্র্যান্ডমাস্টার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মনন রেজা নীড়। বাংলাদেশের দাবায় এক সম্ভাবনার নাম। ২০২৪ সালের অক্টোবরে বুদাপেস্টে মাত্র ১৪ বছর ৩ মাস বয়সে হন দেশের সর্বকনিষ্ঠ আন্তর্জাতিক মাস্টার বা আইএম। ২০২৪ সালে জাতীয় চ্যাম্পিয়ন হয়েছিলেন। পরের লক্ষ্য গ্র্যান্ডমাস্টার বা জিএম খেতাব। তবে সম্ভাবনা দেখিয়েও দেশে টুর্নামেন্টের স্বল্পতা-আর্থিক অনিশ্চয়তাসহ নানা কারণে জিএম খেতাবের পথটা মসৃণ হচ্ছে না তার।

চ্যানেল আইকে সাক্ষাতকারে বললেন, ‘বাংলাদেশে আমার বর্তমান রেটিং ২ এবং জাতীয় র‍্যাঙ্কিং ৪। জিএম হওয়ার জন্য আমার আরও ৩টি নর্ম লাগবে এবং ২৫০০ রেটিং প্রয়োজন হবে। কতদিন লাগবে তা ঠিক করে বলতে পারব না। তবে যদি নিয়মিত টুর্নামেন্ট খেলতে পারি, তাহলে অবশ্যই চেষ্টা করব। যেমন এবার বেশ কাছাকাছি ছিলাম। শেষ রাউন্ডটা জিততে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত জিততে পারিনি। যদি নিয়মিত এভাবে খেলতে পারি, সুযোগ আসতেই থাকবে।’

বাংলাদেশে গ্র্যান্ডমাস্টার আছেন ৫ জন। ২০০৮ সালের পর দেশ কোন গ্র্যান্ডমাস্টার পায়নি। কারণ হিসেবে মনন নিজের উদাহরণ টেনে বললেন, ‘আমি একটি টুর্নামেন্ট খেলতে যাব, কিন্তু খেলতে পারব কিনা সেবিষয়ে নিশ্চিত নই। আমার মনে হয়, আমি খেলতে পারব কিনা, তা এক সপ্তাহের মধ্যে আমাকে নিশ্চিত হতে হয়।’

‘এখন অন্তত আমরা সরকারের কাছ থেকে মাসিক বেতন পাই। খেলোয়াড়দের জন্য পদক্ষেপ নেয়ায় সরকারকে ধন্যবাদ। তারপরও টুর্নামেন্ট খেলতে আমাদের অনেক খরচ হয়। উদাহরণস্বরূপ, শেষ সেখানে গিয়েছিলাম, আমাকে পকেট থেকে অনেক টাকা দিতে হয়েছিল। মোট খরচ হয়েছিল প্রায় ১০ লাখ। ভাগ্যক্রমে, টিকিটটা পেয়েছিলাম। বাকিটা আমাকে নিজের পকেট থেকে দিতে হয়েছিল। এটা আমার নিজের খরচ ছিল। আমি হয়তো দু-একবার পারব, কিন্তু সবসময় নয়।’

ফেডারেশনের রয়েছে আর্থিক সীমাবদ্ধতা। ফেডারেশন টুর্নামেন্ট নয় বলে সাহায্যের কথা বলেও পিছিয়ে যায়। শেষ মুহূর্তে সরকারও এগিয়ে না আসায় সমস্ত খরচ বহন করতে হয় মননকেই। বললেন, ‘এটাই আমাদের খেলোয়াড়দের সমস্যা। বিশেষ করে দাবাড়ুদের, আমরা নিশ্চিত নই যে খেলতে পারব কিনা। ক্রিকেট বা ফুটবলের মতো, তারা দুই-তিনমাস ধরে প্রস্তুতি নিচ্ছে। আর আমরা খেলার আগে ভাবি যে খেলতে পারব কিনা।’

দেশে নানা প্রতিবন্ধকতা রয়েছে। তার মধ্যে অন্যতম টুর্নামেন্ট ভেন্যু। মনন বললেন, ‘আমার মনে হয় এই ভেন্যুটা অবশ্যই একটা ভালো ব্যাপার। কিন্তু সরকার যদি পুরো ভেন্যুটা বদলে দেয়, যদি আমাদের একটা নতুন পরিবেশ দেয়, তাহলে খুব ভালো হবে। কারণ যদি যান, ফেডারেশনের বাইরের বিল্ডিংটা খুব খারাপ। ওটা দেখলে অবাক হতে হয় যে কী হবে। অন্য খেলোয়াড়রা এলে তাদের প্রথম ধারণাই খারাপ হয়ে যাবে। ফলে তারা যখন খেলতে আসবে, পরেরবার আর আসতে চাইবে না।’

‘এই ব্যাপারটা কোনভাবে যদি করা যেত, তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। যেমন আমরা এখন বিদেশে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলি, আমরা ফ্লাইট ভাড়া, থাকা-খাওয়া ইত্যাদিতে অনেক টাকা খরচ করি। তাই আমাদের যদি এরকম একটা ভালো ভেন্যু থাকত, তাহলে আমরা দেশেই টুর্নামেন্ট করতে পারতাম।’

দাবা ফেডারেশনের নতুন কমিটি দাবাড়ুদের নানাবিধ সমস্যা সমাধানে কাজ করবে বলেও বিশ্বাস মননের।

Tags: গ্র্যান্ডমাস্টারদাবাবাংলাদেশমননলিড স্পোর্টস
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকসহ যুবক গ্রেপ্তার

Next Post

সীমান্ত পেরিয়ে ভারতে, বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

Next Post
সীমান্তের বেড়া ও পাথুরে পথ, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

সীমান্ত পেরিয়ে ভারতে, বিএসএফের হাতে বাংলাদেশি যুবক আটক

বাবা ও শিশু একসঙ্গে বসে প্রেম ও বন্ধুত্বের মুহূর্ত উপভোগ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই প্রজন্মের মাঝে ভালোবাসার সেতুবন্ধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT