চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে নিহত ২

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:03 অপরাহ্ন 18, নভেম্বর 2023
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
নিহত দুইজনের ছবি, কক্সবাজারে ঘূর্ণিঝড়ের প্রভাবে নিহত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘুর্ণিঝড় মিধিলির কারণে সৃষ্ট ঝড়ো হাওয়ায় কক্সবাজারের বিভিন্ন জায়গায় গাছপালা উপড়ে পড়ে এবং ধান ক্ষেতের ক্ষতি হয়েছে। নৌকাডুবি ও গাছ চাপা পড়ে মারা গেছে ২ জন। আহত হয়েছে ১২ জন।

এরমধ্যে গাছ চাপায় মহেশখালী উপজেলার কালামারছড়া ইউনিয়নের ৫ নাম্বার ওয়ার্ডের সদ্গর পাড়া গ্রামের মোহাম্মদ সাঈদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৭ নভেম্বর) কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস জানিয়েছেন, বিকালে ঝড়ের সময় তার বাড়িতে বড়ো একটা গাছ উপড়ে পড়লে বাড়ির একটি অংশ ধ্বসে পড়ে। এতে যুবক গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার (১৮ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় সাঈদ মারা যায়। অপর দিকে গতকাল সন্ধ্যায় সদর উপজেলার চৌফলদন্ডি এলাকায় সাগর থেকে ফেরার সময় একটি মাছ ধরার ইঞ্জিন নৌকা মহেশখালী চ্যানেলে ডুবে গেলে আমির হোসেন কামাল নামে এক জেলে মারা যায়।

ঝড়ো হাওয়ার কবলে পড়ে গভীর সাগরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়া ৩২ জন মাঝিমাল্লাসহ দুটি ফিশিং ট্রলার শনিবার দুপুরে কোস্ট গার্ডের একটি জাহাজ উদ্ধার করেছে। দুটি ট্রলারই কক্সবাজারের বলে জানিয়েছেন জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাস।

কক্সবাজার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ কবির হোসেন জানিয়েছেন, ঘুর্ণিঝড় মিধিলির কারণে ঝড়ের আঘাতে মহেশখালীতে ২০ হেক্টর পানের বরজ, ১৪৫ হেক্টর আমন ধান ১৮০ হেক্টর শীতকালীন আগাম শাকসবজি ১১ হেক্টর সরিষা ক্ষেতের ক্ষতি হয়েছে।

শনিবার থেকে টেকনাফ সেন্টমার্টিন্স নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল ১০ টার দিকে কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজ সেন্টমার্টিন্স দ্বীপের উদ্দেশে টেকনাফ ছেড়ে যায়।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আদনান চৌধুরী জানিয়েছেন গত দুদিন ধরে সেন্টমার্টিন্স দ্বীপে অবস্থান করা পর্যটকদের এই জাহাজে করে আজ বিকেলে টেকনাফে নিয়ে আসা হবে। সাগরে প্রথমে নিম্নচাপ পরে ঘুর্ণিঝড় সৃষ্টি হওয়ায় গত দুদিন সেন্টমার্টিন্স নৌপথে জাহাজ চলাচল বন্ধ ছিল। এসময় সেন্টমার্টিন্স দ্বীপে ভ্রমণে গিয়ে দুই শতাধিক পর্যটক আটকে ছিল।

ইউএনও জানান আগামীকাল থেকে টেকনাফ সেন্টমার্টিন্স নৌপথে অপরাপর পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু করবে।

Tags: কক্সবাজারঘূর্ণিঝড় ‘মিধিলি’নিহত ২
Previous Post

শাহরুখে মুগ্ধ বেকহ্যাম, উপভোগ করেছেন ‘মান্নত’-এর খাবারও!

Next Post

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশসহ ৫ দেশ

Next Post
বিস্ফোরণের ফলে ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে ভবনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশসহ ৫ দেশ

অস্ট্রেলিয়ার ক্রিকেটার স্টার্ক সংবাদ সম্মেলনে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আহমেদাবাদের লাখো সমর্থককে ‘স্তব্ধ’ রাখতে চান কামিন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT