চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

সাঈদ পান্থ by সাঈদ পান্থ
2:27 অপরাহ্ন 19, মে 2026
in - সেমি লিড, জনপদ, বরিশাল
A A
বিশাল ওজনের গরু রিকিশি, ১১০০ কেজি, দর্শকদের জন্য প্রদর্শনী।. Channel i News - চ্যানেল আই নিউজ

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে বরিশালে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ‘রিকিশি’ নামের একটি বিশাল আকৃতির গরু। ৯০ এর দশকের জনপ্রিয় রেসলিং তারকা রিকিশির সঙ্গে মিল রেখে গরুটির নাম রাখা হয়েছে ‘রিকিশি’। বিশাল দেহের কারণে ইতোমধ্যেই গরুটি দেখতে প্রতিদিন ভিড় করছেন নানা বয়সী দর্শনার্থীরা।

খামার সংশ্লিষ্টরা জানান, ফ্রিজিয়ান জাতের এই গরুটির ওজন প্রায় ১ হাজার ১০০ কেজি। প্রায় পাঁচ মাস আগে বরিশালের এমইপি এগ্রো খামারে আনা হয় গরুটিকে। এরপর থেকেই বিশেষ যত্নে পালন করা হচ্ছে তাকে। রিকিশিকে প্রতিদিন দুইবার গোসল করানো হয়। তার পছন্দের খাবারের মধ্যে রয়েছে ঘাস ও ভুষি। প্রতিদিন খাবারের পেছনে ব্যয় হয় প্রায় ৯০০ থেকে ১ হাজার টাকা। পাশাপাশি গরুটিকে নিয়মিত চিকিৎসকের তত্ত্বাবধানে রাখা হচ্ছে।

খামারের রাখাল শাহাদাত জানান, “অন্য গরুর তুলনায় রিকিশির যত্নও বেশি নেওয়া হয়। শান্ত স্বভাবের হওয়ায় দর্শনার্থীদের কাছেও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গরুটি।” এছাড়া এমইপি এগ্রোর ইনচার্জ রাফিউর রহমান অমি দাবি করেন, “এটি বরিশালের সবচেয়ে বড় গরুগুলোর একটি। কোরবানি ঈদ উপলক্ষে গরুটির দাম চাওয়া হচ্ছে প্রায় ৯ লাখ টাকা।”

জেলা প্রাণিসম্পদ দপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর বরিশালে ৩৯ হাজার ১৫ জন খামারির কাছে কোরবানিযোগ্য পশু রয়েছে ৪ লাখ ৬৮ হাজার ৪৪৫টি। এর বিপরীতে চাহিদা রয়েছে ৪ লাখ ৭৮৩টি পশুর। ফলে জেলায় প্রায় ৬৭ হাজার ৬৬২টি পশু উদ্বৃত্ত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে, বিশাল আকৃতির এ গরুটিকে এক নজর দেখতে প্রতিদিনই বিভিন্ন এলাকা থেকে মানুষ খামারে ভিড় করছেন।

Tags: কোরবানি ঈদগরু
Previous Post

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

Next Post

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

Next Post
চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ছবি, গাইবান্ধা।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT