চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

ফারুক হোসেন by ফারুক হোসেন
2:52 অপরাহ্ন 19, মে 2026
in - সেমি লিড, গাইবান্ধা, জনপদ
A A
পিকআপ ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ছবি, গাইবান্ধা।. Channel i News - চ্যানেল আই নিউজ

গাইবান্ধা সদর উপজেলায় মুরগিবাহী একটি পিকআপ ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

আজ (১৯ মে) মঙ্গলবার সকাল ১০টার দিকে গাইবান্ধা-দারিয়াপুর আঞ্চলিক সড়কের কুমারপাড়া-ঠাকুরের দীঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের আনালেরতাড়ী গ্রামের আব্দুর রাজ্জাক (৩০) এবং সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর এলাকার অটোরিকশা চালক ফরিদ মিয়া (৪৭)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাইবান্ধা শহর থেকে ছেড়ে আসা মুরগিবাহী একটি পিকআপ ভ্যান দারিয়াপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই আব্দুর রাজ্জাক নিহত হন।

পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালক ফরিদ মিয়াসহ অন্যদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক ফরিদ মিয়াকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত চারজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Tags: সড়ক দুর্ঘটনা
Previous Post

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

Next Post

ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

Next Post
পানিসম্পদ মন্ত্রী ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি বন্ধের আহ্বান জানাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি বন্ধ করতে হবে: পানিসম্পদ মন্ত্রী

ব্লু সার্কেল সিনেমার পোস্টার, যেখানে প্রধান চরিত্ররা দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT