চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড় ‘রেমাল’ তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে ১১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:39 অপরাহ্ন 28, মে 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
নদীর পাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় মানুষজন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাপক তাণ্ডব চালিয়ে উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড় রেমাল। এরই মধ্যে স্থল গভীর নিম্নচাপ পরিণত হয়েছে রেমাল। তবে অব্যাহত রয়েছে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে উপকূলসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে। সারাদেশ থেকে পাঠানো প্রতিনিধিদের তথ্য মতে, রেমাল’র তাণ্ডবে এ পর্যন্ত নারীসহ অন্তত ১১ জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৮ মে) বরগুনা জেলা সদরে লেমুয়া গ্রামে ঘরে গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হলে মৃত্যু সংখ্যা বেড়ে ১১ তে পৌঁছায়। আহত হয়েছেন আরও অনেকে।

জানা যায়, উপকূলীয় এলাকায় ৮ থেকে ১২ ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অনেক স্থানে উপকূল রক্ষা বাঁধ ভেঙে গেছে। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন উপকূলের দেড় কোটি গ্রাহক। এখনও বহু এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, উপড়ে গেছে গাছপালা। ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেসে গেছে বহু পুকুর ও ঘেরের মাছ।

এ ছাড়া পটুয়াখালীতে ১০ থেকে ১২ ফুট উঁচু জলোচ্ছ্বাসে বেরিবাঁধ ভেঙ্গে ও উপচে প্লাবিত হয়েছে অন্তত ১৫টি ইউনিয়নের একশ’র বেশি গ্রাম। রোববার রাতের জোয়ারে কক্সবাজারের ১৫ গ্রাম প্লাবিত হয়েছে। মহেশখালীতে বেড়িবাঁধ ভেঙ্গে গেছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর এখনও উত্তাল। দমকা বাতাস বইছে উপকূলে। রিমালের প্রভাবে রাজধানীসহ সারা দেশে বৃষ্টি হচ্ছে। ভারী বৃষ্টির কারণে পার্বত্য অঞ্চলে ভূমিধসের আশঙ্কা দেখা দিয়েছে।

সর্বশেষ তথ্যমতে, প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ উপকূলীয় অঞ্চলে তাণ্ডবের পর দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপ হিসেবে বর্তমানে সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরও উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে ক্রমশ বৃষ্টিপাত ঝরিয়ে স্থল নিম্নচাপে পরিণত হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

ঘূর্ণিঝড় রেমাল এর প্রভাবের কারণে ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

বরগুনা: জেলা সদরে লেমুয়া গ্রামে ঘরে গাছ চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে।

ভোলা: প্রবল এই ঘূর্ণিঝড়ের তাণ্ডবে উপকূলীয় জেলা ভোলায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যুর হয়েছে।

মৃতদের মধ্যে মনোজা খাতুন (৫৪) নামের এক নারীও রয়েছে। এছাড়া বোরহানউদ্দিনে জাহাঙ্গীর (৫০) ও দৌলতখানে মাইশা (৪) নামের এক নারীর প্রাণহানী হয়।

বরিশাল: প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ এর তাণ্ডবে বরিশালে দেওয়াল ধসে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।

পটুয়াখালী: পটুয়াখালী জেলার কলাপাড়ায় ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে জলোচ্ছ্বাস ও ঘরচাপায় অন্তত তিনজনের প্রাণহানী হয়েছে।

চট্টগ্রাম: নগরের বায়েজিদ বোস্তামী থানার টেক্সটাইল আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে সাইফুল ইসলাম হৃদয় (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

সাতক্ষীরা: জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে রোববার সন্ধ্যায় শওকাত মোড়ল (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়। তিনি গাবুরা ইউনিয়নের নাপিতখালী গ্রামের মৃত নরিম মোড়লের ছেলে।

Tags: ঘূর্ণিঝড় রেমালঘূর্ণিঝড়ে নিহতরেমাল
Previous Post

মেহেরপুরে পুলিশ লাইন আঙ্গিনায় পরিত্যক্ত জমিতে এএসপি’র সবজি চাষ

Next Post

বাল্যবিবাহের আসরে ইউএনও হাজির, পালিয়ে গেল বরপক্ষ

Next Post

বাল্যবিবাহের আসরে ইউএনও হাজির, পালিয়ে গেল বরপক্ষ

পাকিস্তানে তীব্র তাপপ্রবাহে মানুষ ঠাণ্ডা পানিতে ভিজছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপপ্রবাহে পাকিস্তানে রেকর্ড তাপমাত্রা ৫২ ডিগ্রি ছাড়িয়েছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT