চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাপপ্রবাহে পাকিস্তানে রেকর্ড তাপমাত্রা ৫২ ডিগ্রি ছাড়িয়েছে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:12 অপরাহ্ন 28, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পাকিস্তানে তীব্র তাপপ্রবাহে মানুষ ঠাণ্ডা পানিতে ভিজছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে যখন প্রবল ঘূর্ণিঝড় ‘রেমাল’ তাণ্ডব চালিয়েছে ঠিক একই সময়ে পাকিস্তান মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার মুখোমুখী হয়েছে। দেশটিতে তীব্র তাপপ্রবাহ ৫২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

মঙ্গলবার (২৮ মে) আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স এর প্রতিবেদনে বলা হয়, গতকাল পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের ঐতিহাসিক শহর মোহেঞ্জোদারোর মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিক শহর মোহেঞ্জোদারোর তাপমাত্রা পৌঁছেছিল ৫২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে, যা গ্রীষ্মের সর্বোচ্চ এবং চলমান তাপপ্রবাহের মধ্যে দেশের রেকর্ড সর্বোচ্চ।

পাকিস্তানের আবহাওয়া দপ্তরের শীর্ষ নির্বাহী সরদার সরফরাজ জানান, গতকাল মোহেঞ্জোদারোতে যে তাপাত্রা রেকর্ড করা হয়েছে, তা এখন পর্যন্ত এই মৌসুমের সর্বোচ্চ দৈনিক তাপমাত্রার রেকর্ড।

অসহনীয় গরম-তাপপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়েছে মোহেঞ্জোদারোর জনজীবন। শহরের একটি রেস্তোরাঁর মালিক ওয়াজিদ আলী (৩২) বলেন, ‘লোকজন বাধ্য না হলে ঘর থেকে বের হচ্ছে না। ফলে গত বেশ কয়েক দিন ধরে রেস্তোরাঁতেও কস্টমার আসছে না। রেস্তোরাঁ খুলে প্রতিদিন আমি আর আমার কর্মচারীরা অলস হয়ে বসে থাকি।’

পরিবেশবিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে গত মাস থেকেই এশিয়াজুড়ে চরম তাপমাত্রা বিরাজ করছে।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের প্রধান আবহাওয়াবিদ সরদার সরফরাজ বলেন, ‘এর আগে ২০১৭ সালে বেলুচিস্তান প্রদেশের তুরবাত শহরে সর্বোচ্চ ৫৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। এটি ছিল এশিয়ার মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ এবং বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ তাপমাত্রা।’

Tags: পাকিস্তানরেকর্ড তাপমাত্রাসিন্ধু প্রদেশ
Previous Post

বাল্যবিবাহের আসরে ইউএনও হাজির, পালিয়ে গেল বরপক্ষ

Next Post

ডয়েচে ভেলে’কে গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণে তথ্য প্রতিমন্ত্রীর আহ্বান

Next Post
তথ্য প্রতিমন্ত্রী গণমাধ্যমের শক্তিশালী ভবিষ্যতের ওপর আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ডয়েচে ভেলে'কে গণমাধ্যমের স্বাধীনতা প্রমাণে তথ্য প্রতিমন্ত্রীর আহ্বান

নোয়াখালীর উপকূলের ক্ষতিগ্রস্ত এলাকা, ধ্বংসপ্রাপ্ত কাঠামো ও ঝড়ের প্রভাব. Channel i News - চ্যানেল আই নিউজ

নোয়াখালীর ক্ষতিগ্রস্ত উপকূলের অধিকাংশ এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT