চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দিনাজপুরে ইঞ্জিনচালিত ট্রলির চাকা ফেটে নিহত ১

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:52 পূর্বাহ্ন 31, ডিসেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, দিনাজপুর
A A

শাহ্ আলম শাহী: দিনাজপুরের নবাবগঞ্জে ইঞ্জিনচালিত ট্রলির চাকা ফেটে মনিরুল ইসলাম (২৫) নামে এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন।

আহত রেজাউল ইসলাম (৩৪) ও ইমরান হোসেন (২২)কে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার ( ৩০ ডিসেম্বর) রাত ৮টায় ভাদুরিয়া-নবাবগঞ্জ সড়কের নবাবগঞ্জ উপজেলার আখিরা এলাকায় ঘটনাটি ঘটেছে।

নিহত মনিরুল ইসলাম উপজেলার উত্তর মুরাদপুরের দক্ষিণ পাড়ার মো. মানিক মিয়ার ছেলে। তিনি ওই ট্রলির চালক ছিলেন। আহত রেজাউল ইসলাম ও ইমরান হোসেন উপজেলার হরিনাথপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

নবাবগঞ্জ থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ ঘটনাটি নিশ্চিত করে জানিয়েছেন, ভাদুরিয়া থেকে একটি খড়বোঝাই ট্রলি নবাবগঞ্জের দিকে আসছিল। পথে আখিরা এলাকায় খড়বোঝাই ট্রলিটির সামনের চাকা ফেটে ঝুড়ি ভেঙে যায়। এসময় মাথায় আঘাত পেয়ে ট্রলির চালক ঘটনাস্থলে নিহত হয়। একই সময় মোটরসাইকেল নিয়ে রেজাউল ইসলাম ভাদুরিয়াবাজারের দিকে যাচ্ছিলেন। তিনি ট্রলিটির সঙ্গে ধাক্কা খেয়ে ট্রলিচালকের সহকারীসহ রাস্তার পাশে ছিটকে পড়েন। স্থানীয়রা আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেছেন।

জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে সড়ক দুর্ঘটনায় একজন নিহতের সংবাদ পেয়ে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহত মনিরুল ইসলামের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags: সড়ক দুর্ঘটনা
Previous Post

পটুয়াখালীতে প্রকৃতি ও জীবন স্বাস্থ্যসেবা কেন্দ্রের কম্বল বিতরণ

Next Post

বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন

Next Post
শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানে অতিথিরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন

লিওন ও তার পরিবারের ছবি, যেখানে তারা হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘লিওকে পছন্দ করি, তবে তারা প্রেম করছে না’, বললেন ভিক্টোরিয়ার বাবা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT