চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘লিওকে পছন্দ করি, তবে তারা প্রেম করছে না’, বললেন ভিক্টোরিয়ার বাবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:04 অপরাহ্ন 31, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
লিওন ও তার পরিবারের ছবি, যেখানে তারা হাসিমুখে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি হলিউড অভিনেত্রী ও মডেল ভিক্টোরিয়া লামাসের সঙ্গে ডিনারে যেতে দেখা গেছে অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওকে। এতে তাদের প্রেমের গুঞ্জন রটে। তবে ভিক্টোরিয়ার বাবা হলিউড অভিনেতা লরেঞ্জো লামাস মেয়ের প্রেমের খবর উড়িয়ে দিলেন।

অস্কারজয়ী অভিনেতা লরেঞ্জো নিউ ইয়র্ক পোস্টে দেয়া সাক্ষাৎকারে বলেন, ‘আমি জানি আমার মেয়ে লিওকে খুব পছন্দ করে। তাদের গতমাসে দেখাও হয়েছে। কোথায় হয়েছে তা জানিনা। তবে মেয়ে আমাকে সব বলেছে।’

অভিনেতা আরও বলেন, ‘আমি তাকে বলেছি সম্পর্কটাকে ছুটির মতো উপভোগ করো। যতদিন সম্পর্ক টিকে ততদিন উপভোগ করে নাও।’

লরেঞ্জো বলেন, ‘আমার মেয়ে তাকে পছন্দ করে, তবে তারা প্রেম করছে না। ও সেটা চায়ও না, কারণ পরিণতি ভালো হবে না। তাই প্রেমের খবর ছড়ানোটা তাদের জন্য বিব্রতকর

ভিক্টোরিয়া লামাসের সঙ্গে সম্পর্কের ব্যাপারে মন্তব্য করতে অনুরোধ করেছিলেন ‘পিপল’ ম্যাগাজিনের এক গনমাধ্যমকর্মী। কিন্তু অভিনেতা এই ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি।

২৩ বছর বয়সী ভিক্টোরিয়া অভিনেতার থেকে ২৫ বছরের ছোট। সম্প্রতি বেশ কয়েকবার একসঙ্গে দেখা গিয়েছে এই জুটিকে।
অস্কারজয়ী অভিনেতার নামে হলিউডে একটি গুজব প্রচলিত রয়েছে। আর তা হলো ডিক্যাপ্রিও ২৫ বছরের কম বয়সী নারীদের সঙ্গেই ডেটিং করেন। সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী ক্যামিলা মরোনের ২৫ তম জন্মদিনের পরে তার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় ডিক্যাপ্রিওর। এরপর ২৭ বছর বয়সী সুপারমডেল জিজি হাদিদের সঙ্গে ডেটিং করার গুঞ্জন শোনা যায়। তবে জানা গেছে সেই সম্পর্কও ভেঙে গেছে। এর মধ্যেই সামনে এলো অভিনেত্রী ও মডেল ভিক্টোরিয়া লামাসের নাম।

সূত্র: পিপল

Tags: ভিক্টোরিয়া লামাসলিওনার্দো ডিক্যাপ্রিওলিড বিনোদন
Previous Post

বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ উদ্বোধন

Next Post

মিশরে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

Next Post
মিশরে পুলিশ সদস্য নিরাপত্তা প্রস্তুতিতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশরে বন্দুক হামলায় ৩ পুলিশ নিহত

সিদ্ধার্থ-কিয়ারা বিয়ের অনুষ্ঠানে হাস্যোজ্জ্বল দম্পতি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেব্রুয়ারিতে বিয়ে সিদ্ধার্থ-কিয়ারার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT