চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় আরও ১ জনের মৃত্যু

এস কে রাসেল by এস কে রাসেল
7:42 অপরাহ্ন 27, অক্টোবর 2023
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
শিক্ষার্থী হিজাব পরিধান করে, হাসিমুখে ছবি তোলা. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত আরেক ব্যক্তির নাম-পরিচয় পাওয়া গেছে। তার নাম জোবায়ের হোসেন (২৫)। তিনি কুলিয়ারচর উপজেলার পৈলনপুর গ্রামের বাসিন্দা আক্তার মিয়ার ছেলে। এ নিয়ে ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় সরকারি হিসাবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯ জনে।

শুক্রবার ২৭ অক্টোবর ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ জোবায়ের হোসেনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন।

জোবায়ের ঢাকার একটি মাদরাসায় শিক্ষকতা করতেন। ছুটিতে কুলিয়ারচরে নিজ বাড়িতে এসেছিলেন। ছুটি শেষ ট্রেনে করে ঢাকায় ফেরার পথে ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত হন।

জানা যায়, ট্রেন দুর্ঘটনায় জোবায়ের হোসেন গুরুতর আহত হন। ভৈরবে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার একদিন পর তিনি মারা যান। তবে এ তথ্য প্রশাসনকে জানানো হয়নি। অনেকটা গোপনে কবর দেওয়া হয়। পরে প্রশাসনের কাছে মৃত্যুর তথ্যটি আসে।

অন্যদিকে ট্রেন দুর্ঘটনায় শফিকুল ইসলাম (৩৩) নামের আরও একজন নিহত হন। তবে তার নাম প্রশাসনের তালিকায় আসেনি বলে জানা গেছে। নিহত শফিকুল কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের পানাহার গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন।

নিহত শফিকুলের ছোট ভাই সাইফুল ইসলাম জানান, গুরুতর আহত অবস্থায় ভৈরব হাসপাতাল থেকে ময়মনসিংহে নেওয়ার পথে তার ভাই মারা যান। তাৎক্ষণিকভাবে বিষয়টি বুঝতে না পারায় প্রশাসনকে না জানিয়ে মরদেহ বাসায় নিয়ে আসেন। দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা প্রশাসনের পক্ষ থেকে কিছু সহযোগিতা পেলেও তারা পাননি।

তিনি আরও জানান, তার ভাইয়ের তিনটি ছোট ছোট শিশুসন্তান আছে। অর্থ সহায়তার বিষয়টি মানবিক দৃষ্টিতে দেখার জন্য প্রশাসনের কাছে দাবি জানান সাইফুল ইসলাম।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান বলেন, ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ছিল ১৮ জন। জোবায়ের হোসেনের মৃত্যুর তথ্যটি এ তালিকায় ছিল না। এখন সবমিলিয়ে মৃতের সংখ্যা ১৯। তবে ট্রেন দুর্ঘটনায় করিমগঞ্জের একজনের মারা যাওয়ার খবর পেয়েছি। তার নাম আমাদের তালিকায় আসেনি। এ বিষয়ে খোঁজ নিয়ে তার নাম অন্তর্ভুক্ত করা হবে।

উল্লেখ্য, গত সোমবার ২৩ অক্টোবর কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া আন্তঃনগর এগারসিন্দুর গোধূলি ও বিপরীত দিক থেকে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মালবাহী ট্রেনের সংঘর্ষে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় ১৯ জন নিহত হয়। আহত হয় শতাধিক যাত্রী।

এই ঘটনায় মালবাহী ট্রেনের চালক জাহাঙ্গীর আলম, সহকারী চালক আতিকুর রহমান ও পরিচালক (গার্ড) মো. আলমগীরকে সাময়িক বরখাস্ত করা হয়।

Tags: কিশোরগঞ্জভৈরবে ট্রেন দুর্ঘটনা
Previous Post

গাজায় যে নৃসংশতা ও মানবিক বিপর্যয় ঘটেছে তার কোন ব্যাখ্যা নেই

Next Post

যে কারণে রণবীরের সঙ্গে প্রেম টেকেনি আনুশকার!

Next Post
দুটি ব্যক্তির স্টাইলিশ ছবি, পুরুষ ও নারী, আধুনিক পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে রণবীরের সঙ্গে প্রেম টেকেনি আনুশকার!

বিজয়ীদের হাতে পতাকা হস্তান্তর, ট্রেক উইথ নিশাত অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ট্রেক উইথ নিশাত’ বিজয়ীর নাম ঘোষণা ও পতাকা হস্তান্তর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT