চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্রেক উইথ নিশাত’ বিজয়ীর নাম ঘোষণা ও পতাকা হস্তান্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:46 অপরাহ্ন 27, অক্টোবর 2023
in বাংলাদেশ
A A
বিজয়ীদের হাতে পতাকা হস্তান্তর, ট্রেক উইথ নিশাত অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

এভারেস্টজয়ী প্রথম বাংলাদেশী নারী নিশাত মজুমদারের সাথে হিমালয় অভিযানের লক্ষ্যে আয়োজিত নারীদের নিয়ে ইভেন্ট ‘ট্রেক উইথ নিশাত’ ২০২৩-২০২৪ এর বিজয়ী নাম ঘোষণা ও নিশাত মজুমদারের পরবর্তী অভিযানের জন্য পতাকা হস্তান্তর অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এবারের আসরের বিজয়ী হয়েছেন তহুরা সুলতানা রেখা।

শুক্রবার (২৭ অক্টোবর) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে আনুষ্ঠানিকভাবে নিশাত মজুমদার ও রেখার হাতে পতাকা অর্পন করেন বিশিষ্টজনেরা।

এই মেন্টরশিপ প্রোগ্রামের আওতায় বিজয়ী রেখা আগামী ১ বছর নিশাত মজুমদারের সাথে থাকবেন। যার প্রথম ধাপ হিসেবে নিশাত মজুমদারের সাথে হিমালয়ের একটি পর্বতের বেইস ক্যাম্প পর্যন্ত যাবেন।

নিশাতের এবারের অভিযান হিমালয়ের দুর্গম পর্বত আমা দাবলাম। আসছে ৩১ অক্টোবর তারা নেপালের উদ্দেশে দেশত্যাগ করবেন। এই অভিযানে নিশাতের সাথে যুক্ত হচ্ছেন পর্বতারোহী কাওসার রূপক।

পর্বতারোহণ ও পর্বতারোহণে উৎসাহ দেওয়া অভিযাত্রীর অন্যতম প্রিয় কাজ। ২০১৩ সাল থেকে ‘অভিযাত্রী’ নিষ্ঠার সাথে এই কাজটি করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় ২০২২ সাল থেকে অভিযাত্রী ‘ট্রেক উইথ নিশাত’ নামের একবছর মেয়াদী মেন্টরশিপ প্রোগ্রাম এর আয়োজন করে আসছে। ১৮ থেকে ২৫ বছর বয়সী যেকোন তরুণী এ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন।

পতাকা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, শিক্ষাবিদ ড. ইয়াসমিন হক, উর্মি গ্রুপের ডিরেক্টর ফাহমিদা মাহফুজ, হার স্টোরিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জারীন মাহমুদ হোসেন, উদ্যোক্তা হানিয়াম মারিয়া রাকাসহ অভিযাত্রী সদস্য ও অভিযানপ্রিয় মানুষরা।

Tags: ট্রেক উইথ নিশাত
Previous Post

যে কারণে রণবীরের সঙ্গে প্রেম টেকেনি আনুশকার!

Next Post

এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানকে সিরিজে হারাল বাংলাদেশ

Next Post
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এক ম্যাচ হাতে রেখেই পাকিস্তানকে সিরিজে হারাল বাংলাদেশ

চারুশিল্পীরা প্রতিবাদ সভায় অংশগ্রহণ করছে, বক্তা বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে প্রতিবাদ জানাবে চারুশিল্পীরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT