রংপুর কেন্দ্রীয় কারাগারে কয়েদিদের দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
শুক্রবার ১৬ আগস্ট সকাল ৮ টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, কারাগারের ভেতরে উত্তেজনা শুরু হলে পুলিশ ফাঁকা গুলি করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কারাগারের বাইরে র্যাব ও পুলিশের পাশাপাশি সতর্ক অবস্থায় রয়েছে সেনা সদস্যরা।









