চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই দিনে তিন ছবি, সব রেকর্ড ভাঙলো ‘স্ত্রী টু’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:10 অপরাহ্ন 16, আগস্ট 2024
in বিনোদন
A A
অভিনেতাদের ভয় ও আশঙ্কার expressions captured in a scene from a Bengali film. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতের স্বাধীনতা দিবস (১৫ আগস্ট) উপলক্ষ্যে এক যোগে মুক্তি পেয়েছে তিন তিনটি বলিউড ছবি। যার একটি জন আব্রাহাম এবং শর্বরী ওয়াগ অভিনীত ‘বেদা’, অপরটি অক্ষয় কুমার এবং তাপসী পান্নু অভিনীত ‘খেল খেল মে’ এবং তৃতীয়টি শ্রদ্ধা কাপুর ও রাজকুমার রাও অভিনীত ‘স্ত্রী টু’।

আর এই তিন ছবির মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে ‘স্ত্রী টু’। মুক্তি পেয়েই রীতিমত হইচই ফেলে দিয়েছে এই ছবি। স্যাকনিল্কের মতে, ‘স্ত্রী টু’ ছবিটি মুক্তির প্রথম দিনে ৪৬ কোটি রুপি ব্যবসা করেছে! এছাড়াও ছবিটি প্রিভিউতে আয় করেছে ৮.৩৫ কোটি রুপি। ফলে মুক্তির প্রথম দিনে ছবির মোট কালেকশন হয়েছে ৫৪.৩৫ কোটি রুপি৷

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী আরো জানা গেছে, ‘স্ত্রী টু’ সানি দেওলের ‘গদর টু’-এর প্রথম দিনের কালেকশন (৪০.১০ কোটি টাকা) টপকে গেছে। শুধু তাই নয়, প্রভাসের ‘কল্কি ২৮৯৮ এডি’র পরে চলতি বছরের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং ছবি হিসাবে নাম লিখিয়েছে ‘স্ত্রী টু’৷ ‘কল্কি’ প্রথম দিনে ভারতীয় বক্স অফিসে ৯৫ কোটি রুপি আয় করেছিল। পাশাপাশি চলতি বছরের শুরুতে মুক্তি প্রাপ্ত হৃতিক রোশন এবং দীপিকা পাডুকোনের এরিয়াল অ্যাকশন ছবি ‘ফাইটার’ কেও টেক্কা দিচ্ছে ছবিটি।

এদিকে বেদা ছবিটি ভারতীয় বক্স অফিসে ৬ কোটি ৫২ লাখ রুপি আয় করেছে। যার ভেতর ৬ কোটি ৫০ লাখ রুপি ছবিটি হিন্দি মার্কেট থেকেই তুলেছে। বাকি তামিল ও তেলেগু ভার্সন থেকে আয় করেছে প্রথমদিন। অপরদিকে ‘খেল খেল মে’ ছবিটি এই সময় মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে সব থেকে কম আয় করেছে। বাণী কাপুর, তাপসী পান্নু এবং অক্ষয় কুমার অভিনীত এই ছবিটি প্রথম দিন বক্স অফিসে মাত্র ৫ কোটি রুপি আয় করেছে।

২০১৮ সালে সিনেমার পর্দায় তুলকালাম কাণ্ড ঘটিয়েছিল নির্মাতা অমর কৌশিক পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘স্ত্রী’। সেই জনপ্রিয়তার প্রেক্ষিতেই প্রায় ৬ বছর পর মুক্তি পেল ভৌতিক হাস্যরসযুক্ত এ সিনেমার সিক্যুয়েল ‘স্ত্রী টু’।

অমরের পরিচালনায় ‘স্ত্রী’ ছবিতে অভিনয় করেছিলেন শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী টু’ ছবির টিজারেও শ্রদ্ধাকে একই মেজাজে দেখা গেছে। ভিকির চরিত্রে রয়েছেন রাজকুমার রাও। আগের মতোই বিট্টু আর জনার চরিত্র ক্যামেরার সামনে ফুটিয়ে তুলেছেন অপারশক্তি খুরানা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর রুদ্র হিসেবে আবারও দেখা যাচ্ছে পঙ্কজ ত্রিপাঠিকে। এছাড়াও ছবিতে রয়েছে বড় এক চমক। তিনি বরুণ ধাওয়ান। সেই সঙ্গে ছবির একটি আইটেম গানে দেখা যাবে তামান্না ভাটিয়াকেও।- এনডিটিভি

Tags: 'বেদা'অক্ষয় কুমারজন আব্রাহামতাপসী পান্নুবক্স অফিসরাজকুমার রাওশর্বরী ওয়াগশ্রদ্ধা কাপুরস্ত্রী টু
Previous Post

থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেতংতার্ন সিনাওয়াত্রা

Next Post

আর্জেন্টিনা-স্পেনের ফিনালিস্সিমা কবে-কোথায়?

Next Post
আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-স্পেনের ফিনালিস্সিমা কবে-কোথায়?

শাকিবের রিমার্কের পর বিপিএল দল নির্বাচন নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলে যে দল কিনলো শাকিবের রিমার্ক-হারল্যান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT