চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় প্রতি ৩ শিশুর মধ্যে ১ জন অনাহারে: ইউনিসেফ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:40 অপরাহ্ন 02, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
তিন শিশু পানির পাত্রে খেলছে, ধুলোময়লা পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ইসরায়েলের হামলার কারণে গাজায় দেখা দিয়েছে মারাত্মক দুর্ভিক্ষ এবং স্বাস্থ্য ঝুঁকি। এই যুদ্ধপরিস্থিতে গাজায় প্রতি ৩ শিশুর মধ্যে ১ জন শিশু খাদ্যহীন দিন কাটাচ্ছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।

শনিবার (২ আগস্ট) এ তথ্য জানিয়েছে আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার ইউনিসেফ যুদ্ধের কারণে গাজার পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

ইসরায়েল, গাজা এবং অধিকৃত পশ্চিম তীরে সাম্প্রতিক সফরের পর শুক্রবার এক বিবৃতিতে ইউনিসেফের মানবিক পদক্ষেপ ও সরবরাহ কার্যক্রমের উপ-নির্বাহী পরিচালক টেড চাইবান বলেন, আজ, ৩ লাখ ২০ হাজারের বেশি শিশু তীব্র অপুষ্টির ঝুঁকিতে রয়েছে। অপুষ্টির সূচক গাজার দুর্ভিক্ষে সীমা ছাড়িয়ে গেছে।

তিনি আরও বলেন, আজ, আমি গাজার দিকে লক্ষ্য রাখতে চাই, কারণ গাজাতেই দুর্ভোগ সবচেয়ে তীব্র এবং যেখানে শিশুরা অভূতপূর্ব হারে মারা যাচ্ছে।

টেড চাইবান বলেন, আমরা এখন একটি সন্ধিক্ষণে আছি। আমাদের নেওয়া সিদ্ধান্তগুলি নির্ধারণ করবে যে হাজার হাজার শিশু বেঁচে থাকবে নাকি মারা যাবে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এই অঞ্চলে অনাহারে মৃত্যুর সংখ্যা ১৬২ জন, যার মধ্যে ৯২ জনই শিশু।

উল্লেখ্য, ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে গাজায় ইসরায়েলের যুদ্ধে কমপক্ষে ৬০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছে, যার মধ্যে ১৮,০০০ এরও বেশি শিশু। ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে চাপা পড়ে আছে, যাদের বেশিরভাগই মৃত বলে ধারণা করা হচ্ছে।

 

Tags: ইউনিসেফইসরাইলগাজাযুদ্ধশিশু মৃত্যু
Previous Post

গুলশানে চাঁদাবাজি: সমন্বয়ক অপু ৪ দিনের রিমান্ডে

Next Post

৩৭তম বিসিএস পুলিশের কমিটি গঠন

Next Post
বাংলাদেশ পুলিশ কর্মকর্তাদের পোর্ট্রেট, ৩৭তম বিসিএসের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৩৭তম বিসিএস পুলিশের কমিটি গঠন

ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি

ট্রাম্পের শুল্ক আঘাতে বিপর্যস্ত ভারতের বিস্ময়-ক্ষোভ: নিউইয়র্ক টাইমস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT