চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের শুল্ক আঘাতে বিপর্যস্ত ভারতের বিস্ময়-ক্ষোভ: নিউইয়র্ক টাইমস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:44 অপরাহ্ন 02, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন বাণিজ্য নীতিতে ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ এবং কড়া সমালোচনা নয়াদিল্লিতে তীব্র বিস্ময় ও ক্ষোভের জন্ম দিয়েছে। বিশ্বের অর্ধেকের বেশি দেশের ওপর শুল্ক বসানোর ঘোষণা দিলেও ভারত আগেই দুঃসংবাদটি পেয়েছিল। তবে সেই বাড়তি সময়ও খুব একটা কাজে আসেনি বলে মনে করছেন বিশ্লেষকেরা।

তাদের ভাষায়, ট্রাম্প প্রশাসনের বক্তব্য ছিল স্পষ্টভাবে ভারতবিরোধী ও অপমানজনক। ভারতকে ‘মৃত অর্থনীতি’ আখ্যা দিয়ে দেশটির বিদ্যমান বাণিজ্য প্রতিবন্ধকতাকে বলা হয়েছে ‘বিরক্তিকর ও কঠিন’। এ ছাড়া রাশিয়ার কাছ থেকে তেল কেনায় অতিরিক্ত জরিমানার হুমকিও এসেছে হোয়াইট হাউস থেকে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনের অংশবিশেষ

অন্যদিকে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের প্রশংসা করে দেশটিকে তেল অনুসন্ধান চুক্তির প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প।

শেয়ারবাজারে ধস, রপ্তানি খাতে শঙ্কা
ট্রাম্পের এই শুল্কে ভারতের সবচেয়ে বড় দুটি রপ্তানি খাত- ব্যক্তিগত ইলেকট্রনিক্স (প্রায় ১৪ বিলিয়ন ডলার) ও ওষুধ শিল্প (প্রায় ১০ বিলিয়ন ডলার)- মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়েছে।

প্রাথমিকভাবে কিছু প্রতিষ্ঠান দাবি করেছিল, এই পণ্যগুলো শুল্কের আওতার বাইরে থাকবে। তবে শুক্রবার গ্লোবাল ট্রেড রিসার্চ ইনিশিয়েটিভ জানিয়েছে, এসব পণ্যও শুল্কের মধ্যে পড়ছে। এর জেরে ভারতের শেয়ারবাজার টানা দুই দিন ধরে নিম্নমুখী থেকেছে। একই সঙ্গে দেশি-বিদেশি ব্যাংকগুলোও বাণিজ্য প্রবৃদ্ধি স্থবির হয়ে পড়তে পারে বলে সতর্কতা জারি করেছে।

বাড়তি শুল্কের হুমকি
ট্রাম্প আরও ঘোষণা দিয়েছেন, ব্রিকস জোটভুক্ত দেশগুলোকে ১০ শতাংশ অতিরিক্ত শুল্ক দিতে হবে। পাশাপাশি হুঁশিয়ারি দিয়েছেন, রাশিয়া ৫০ দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে মস্কোর বাণিজ্যিক অংশীদারদের ওপর ১০০ শতাংশ ‘পরোক্ষ শুল্ক’ আরোপ করা হবে।

এতে ভারতের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। বিরোধী নেতা শশী থারুর বলেছেন, ‘১০০ শতাংশ জরিমানার কথাও শোনা যাচ্ছে, যা যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের বাণিজ্য সম্পর্ক কার্যত ধ্বংস করে দেবে।’

রুশ তেল কেনা কমাচ্ছে ভারত
শুল্ক ঘোষণার আগেই ভারতের রিফাইনারিগুলো রুশ তেল কেনা কমিয়ে দিয়েছে বলে জানিয়েছেন জাহাজ ও পণ্য পরিবহন ট্র্যাকিং প্রতিষ্ঠান কেপলারের বিশ্লেষক সুমিত রিতোলিয়া। তাঁর মতে, মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় ভারত এখন তেল আমদানিতে বিকল্প উৎস খুঁজছে।

ভারত বর্তমানে যুক্তরাষ্ট্রের তুলনায় প্রায় তিন গুণ বেশি খরচ করে তেল আমদানি করে, যার বড় অংশ আসে রাশিয়া থেকে। ট্রাম্প প্রশাসন যদি ভারতকে মার্কিন তেল ও গ্যাস কিনতে বাধ্য করে, তাহলে বাণিজ্য ঘাটতি কমানোর নিজের লক্ষ্য পূরণে সুবিধা পাবে।

মোদী-ট্রাম্প সম্পর্কে ফাটল
বিশ্লেষকদের মতে, ট্রাম্পের এই নীতিগত অবস্থান ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ‘প্রকৃত বন্ধুত্বের’ সম্পর্কেও ফাটল ধরিয়েছে। চার দফা আলোচনার পর ট্রাম্প মোদীর সঙ্গে সরাসরি ফোনে চূড়ান্ত সমঝোতা করতে চাইলেও ভারত শেষ মুহূর্তের এমন চাপে রাজি হয়নি।

ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ভারত আলোচনায় ‘ধীরগতির কৌশল’ নিচ্ছে। তবে ভারতীয় বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের দ্রুত চুক্তির তাগিদ আর ভারতের আমলাতান্ত্রিক প্রক্রিয়ার ধীরগতি- এই ব্যবধানেই মূলত দ্বন্দ্ব তৈরি হয়েছে।

ভারতের প্রতিক্রিয়া
এমন পরিস্থিতিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে ২০১৩ সালে ওবামা ও মনমোহন সিংয়ের সময় গড়ে ওঠা বিস্তৃত বৈশ্বিক কৌশলগত অংশীদারত্ব রয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘এই অংশীদারত্ব নানা চ্যালেঞ্জ অতিক্রম করেছে। আমরা প্রতিশ্রুত বিষয়গুলো এগিয়ে নিতে মনোযোগী এবং সম্পর্ক আরও গভীর হবে বলেই বিশ্বাস করি।’

Tags: ডোনাল্ড ট্রাম্পনরেন্দ্র মোদীরপ্তানি
Previous Post

৩৭তম বিসিএস পুলিশের কমিটি গঠন

Next Post

কক্সবাজার সৈকতে উদ্ধার জেলের মৃতদেহ

Next Post
কক্সবাজার সৈকতে উদ্ধার জেলের মৃতদেহ, সমুদ্রের পাশে অনেক মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজার সৈকতে উদ্ধার জেলের মৃতদেহ

বাংলাদেশ-ভারত সীমান্তের নিরাপত্তা বেষ্টনী ও তার পাশে পথ. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে মিললো নির্যাতনের চিহ্নযুক্ত ২ বাংলাদেশির মরদেহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT