চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‌’শ্রোতারা আমাকে ভালোবাসেন’

নাসিমুল শুভ by নাসিমুল শুভ
11:13 পূর্বাহ্ন 23, মে 2015
in বিনোদন
A A

‘আমায় নহে গো, ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান’… গানটি শুনিয়ে বললেন, ‘জানি শ্রোতারা আমাকে ভালোবাসেন’। একজন সঙ্গীত শিল্পীকে গানের মাধ্যমেই শ্রোতাদের মনে ঠাঁই করে নিতে হয়। তাহলেই শ্রোতারা শিল্পীকে মনে রাখেন।

‘লাইলী তোমার এসেছে ফিরিয়া মজনু গো আঁখি খোলো’… বহুবার শোনা এই গানটির শিল্পী নজরুল সঙ্গীতের সুপরিচিত কণ্ঠস্বর শবনম মুশতারী। চ্যানেল আই অনলাইনের সঙ্গে আলাপচারিতায় তিনি বললেন গান, নজরুল আর নতুন প্রজন্মের সঙ্গীতাঙ্গন নিয়ে।

একটা সময় ছিলো যখন নজরুলগীতির অনুষ্ঠানে আপনাকে দেখা যেতো নিয়মিত শিল্পী হিসেবে। তবে বেশ কিছুদিন হলো আপনার উপস্থিতি যেনো কম মনে হচ্ছে…

এমন প্রশ্নের জবাবে স্মিত হেসে গুণী এই নজরুল-শিল্পী যেনো কী এক অভিমান চেপে গেলেন। বললেন, হয়তো গণমাধ্যম আর আমি এই দু’জনের এক হওয়া হচ্ছে না। তবে দু’দিক মিললেই চলে আসি। এই যেমন আসছি আগামী ১২ জুন চ্যানেল আই-তে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে।

নতুন প্রজন্মের গান ও নজরুলগীতির চর্চা নিয়ে বললেন, সবার আগে প্রয়োজন গান ভালোবেসে গাওয়া। সঙ্গীত চর্চা হলো অধ্যবসায়ের বিষয়। নিয়মিত অনুশীলন প্রয়োজন। চট জলদি সঙ্গীত শিল্পী হওয়া যায় না।

‘সঙ্গীত চর্চার জন্য অনুকূল পরিবেশ দরকার, প্রয়োজন পরিবারের সমর্থন-সহায়তা। নিয়মিত সাধনায় অর্জিত হয় সুর-লয়ের বিদ্যা।’

এ সময় নিজের সঙ্গীত সাধনার কিছুটা বলেন তিনি, ‘সকালে নামাজ পড়তাম, গানের রেওয়াজ করতাম, বাবা-মা ভোরে ঘুম থেকে তুলে দিতেন’।

গানের জন্য পরিবারের সদিচ্ছাকেই ভিত্তি বলে মনে করেন শবনম মুশতারী। তিনি বলেন, নতুন প্রজন্ম এখন নানা প্রলোভনে অধ্যবসায়ী হওয়ার সুযোগ পাচ্ছে না। এ জন্যই মান সম্পন্ন শিল্পীও আসছে না।

সংক্ষেপে শবনম মুশতারী
নজরুলের গানের অন্যতম সেরা শিল্পীর নাম শবনম মুশতারী। জন্ম ২৫ অক্টোবর। ডাক নাম রাকা। নিজস্ব গায়কী দিয়ে মুগ্ধ করেছেন অসংখ্য শ্রোতা-ভক্তকে। নজরুল-রবীন্দ্র ছাড়াও গজল, ঠুমরি, খেয়াল গেয়েছেন কণ্ঠের মায়াবতী। পৃথিবীর ১৯ টি’রও বেশি দেশে নজরুল আর বাংলার গান গেয়েছেন তিনি। শুধু নজরুল গাওয়া নয়, নজরুল গীতি নিয়ে লিখেছেনও তিনি। সঙ্গীতাঙ্গনে অবদানের জন্য ১৯৯৭ সালে পেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক।

শবনম মুশতারীর গান

Tags: গান
Previous Post

অশুভ শক্তির ব্যাপারে সজাগ থাকুন: প্রধানমন্ত্রী

Next Post

এফবিসিসিআই নির্বাচনে মাতলুব আহমাদ পরিষদ এগিয়ে

Next Post

এফবিসিসিআই নির্বাচনে মাতলুব আহমাদ পরিষদ এগিয়ে

খাগড়াছড়িতে এবছর আমের ফলন কম, শঙ্কিত কৃষক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT