চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অশুভ শক্তির ব্যাপারে সজাগ থাকুন: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর by নীলাদ্রি শেখর
10:45 পূর্বাহ্ন 23, মে 2015
in রাজনীতি
A A

বিগত সংসদ নির্বাচন ঠেকাতে গিয়ে বিএনপি-জামায়াতের সহিংসতা এবং হরতাল অবরোধের নামে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই অশুভ শক্তি যেনো আর কখনো মাথা চাড়া দিয়ে উঠতে না পারে এ ব্যাপারে জনগণকে সবসময় সজাগ থাকতে হবে।

রাজধানীর হাজারীবাগে শনিবার দেশের ২৮৬ তম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন উদ্বোধন এবং শামসুন্নেসা আরজু মনির নামে একটি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এরপর আওয়ামী লীগ আয়োজিত সুধি সমাবেশে বক্তব্য রাখেন।

সমাবেশে এসময় দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, কারা তাদের জন্য উন্নয়ন করে, কারা তাদের জন্য কাজ করে তা জনগণকে বিবেচনায় আনতে হবে।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি কখনো গণতন্ত্রে বিশ্বাস করে না। গণতন্ত্রের মধ্য দিয়ে তাদের জন্মও হয়নি। হত্যা, ক্যু ষড়যন্ত্রের মধ্য দিয়েই তাদের প্রতিষ্ঠা, তাদের জন্ম, তাদের ক্ষমতা দখল। কাজেই তাদের চরিত্র, তাদের স্বভাব কখনো পরিবর্তন হবে না।

বিএনপি জামায়াতের ধ্বংসের রাজনীতি মানুষ চায় না, মানুষ শান্তি চায় মন্তব্য করে তিনি বলেন, ২০১৩ এর নিবার্চন ঠেকাতে গিয়ে ৫৮২টা স্কুল তারা পুড়িয়েছে। ৯২ দিন খালেদা জিয়া তার অফিসের মধ্যে বসে থেকে আন্দোলন করেন ,অবরোধ আর হরতাল কর্মসূচী, তার মানে হলো্ মানুষ পোড়ানো আর জ্বালাও পোড়াও করা।

বাংলাদেশের জনগনের সমর্থন না পেয়ে খালেদা জিয়া বাধ্য হয়ে মামলায় কোর্টে হাজিরাও দিতে গেছেন। আবার ঘরেও ফিরে গেছে মাথা নিচু করে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

বিভিন্ন ক্ষেত্রে সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০৪১ সালের মধ্যে একটি উন্নয়নশীল শান্তিপূর্ণ দেশ গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য।

প্রতিটি উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন প্রতিষ্ঠায় সরকারের পরিকল্পনার অংশ হিসেবে হাজারীবাগে শনিবার থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের যাত্রা শুরু হলো।  

মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি শামসুন্নেসা আরজু মনির নামে নির্মিত হচ্ছে। অারজু মনি ৭৫ এর ১৫ আগস্ট শহীদ শেখ ফজলুল হক মনির স্ত্রী ও ঢাকা ১০ আসনের সংসদ সদস্য শেখ ফজলে নুর তাপসের মা।

Tags: প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী শেক হাসিনাশেখ হাসিনা
Previous Post

রোববার থেকে বিসিএলের চূড়ান্ত পর্ব

Next Post

‌’শ্রোতারা আমাকে ভালোবাসেন’

Next Post

‌'শ্রোতারা আমাকে ভালোবাসেন'

এফবিসিসিআই নির্বাচনে মাতলুব আহমাদ পরিষদ এগিয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT