চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬ মাসের মধ্যে টেকসই হবে পুঁজিবাজার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 24, ডিসেম্বর 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশের একজন ব্যবসায়ী বা নেতা, পেশাদার পোশাক পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ৬ মাসের মধ্যে পুঁজিবাজার টেকসই হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান শিবলী রুবাইয়াত-উল ইসলাম।

তিনি বলেন: বিএসইসি ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিরাপত্তা দিবে। অনেক দুষ্ট শক্তি পুঁজিবাজার নিয়ে নানা সময় খেলা করেছে। তারা চাইলেও আর খেলতে পারবে না।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁয়ে “রোল অব ক্যাপিটাল মার্কেট ইন কিপিং ইকোনোমি ভাইব্রেন্ট ডিউরিং কোভিড-১৯ প্যান্ডামিক” শীর্ষক একটি সেমিনারে তিনি এসব কথা বলেন।

অর্থনীতি বিষয়ক দৈনিক পত্রিকা ‘বাণিজ্য প্রতিদিন’র অনলাইন ভার্সনের উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।

বিএসইসি চেয়ারম্যান বলেন: পুঁজিবাজার ডিমান্ড-সাপ্লাই (চাহিদা-যোগান) এর উপর নির্ভর করে ওঠানামা করবে। ওঠানামা হবে সাসটেইনেবল (টেকসই)। এর মধ্যে কোনও দুষ্ট শক্তি এসে যেনো ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃস্ব করে যেতে না পারে সেটা খেয়াল রাখছি। আগামী ৬ মাসের মধ্যে একটি টেকসই পুঁজিবাজার পাবো।

আশা করি ৩ থেকে ৬ মাসের মধ্যে আপনারা এটা দেখতে পাবেন, বড় বড় শক্তি এসে যদি এখানে খেলতে চায় সেটা তারা আর পারবে না। আমরা বিনিয়োগকারীদের নিরাপত্তা দিব।

শেয়ার বাজারে আরো আইপিও দেয়া হবে জানিয়ে তিনি বলেন, অনেকগুলো আইপিও দিয়েছি। কিন্তু তার কোনও নেতিবাচক প্রভাব পড়তে দেখিনি। বরং আইপিওর মাধ্যমে ব্যবসায়ীদের পুঁজির যোগান হচ্ছে। মানুষের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। উদ্যোক্তারাও সুবিধা পাচ্ছেন। বাজারের গভীরতা বাড়ছে। যারা আইপিও পাচ্ছেন তারাও লাভবান হচ্ছেন। সবমিলিয়ে একটি জয়জয়কার অবস্থা দেখতে পাচ্ছি। তবে অতিরিক্ত আইপিওর কারণে সমস্যা হলে তখন কি নিয়ন্ত্রণ করা হবে তাও জানান তিনি।

শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, প্রথমদিকে সেকেন্ডারি মার্কেটে নজর দিতে হয়েছে। এখন প্রাইমারি মার্কেট, ডেরিভিটিভ মার্কেট নিয়ে কাজ করতে হচ্ছে। রবির শেয়ার লেনদেন শুরু হয়েছে। এতে বাজার ভালোর দিকে যাবে।

অনুষ্ঠানে বিডি ফাইন্যান্সের চেয়ারম্যান ও আনোয়ার গ্রুপের এমডি মানোয়ার হোসাইন বলেন, মার্কেটে ভালো কোম্পানি আসলে দীর্ঘমেয়াদী স্থায়ী হবে। পুঁজিবাজার নিয়ে বিএসইসি গত ৬ মাসে যেসব সিদ্ধান্ত নিয়েছে তা অনেকাংশে ইতিবাচক হয়েছে।

বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) প্রেসিডেন্ট মো. ছায়েদুর রহমান বলেন, সঞ্চয় কাজে লাগিয়ে উৎপাদনমুখী কার্যক্রমে যাওয়া কঠিন। উদ্যোক্তারা অর্থের জন্য আর্থিক প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। কিন্তু সুদের হারে বেশি হওয়ায় তা কঠিন হয়ে যায়। এ জন্য পুঁজিবাজার অত্যন্ত নির্ভরযোগ্য একটি জায়গা হতে পারে।

তিনি বলেন, উদ্যোক্তাদের পুঁজিবাজারে আনতে হলে তাদের উৎসাহ দিতে হবে। তবে উদ্যোক্তার সুরক্ষার বিষয়টি ভাবতে হবে।

সেমিনার শেষে ‘বাণিজ্য প্রতিদিন’র অনলাইন ভার্সনের উদ্বোধন করেন বিএসইসি চেয়ারম্যান। সভাপতিত্ব করেন বাণিজ্য প্রতিদিনের সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার।

এছাড়া অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএসইসির কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ ও কমিশনার প্রফেসর ড. মো. মিজানুর রহমান প্রমুখ।

Tags: ক্ষুদ্র বিনিয়োগকারীপুঁজিবাজারশেয়ার বাজার
Previous Post

নতুন প্রজাতির ভাইরাস: দরকার অধিকতর সচেতনতা

Next Post

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হয়েছি: ফেরদৌস

Next Post

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হয়েছি: ফেরদৌস

অপহৃত স্বেচ্ছাসেবককে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত স্বেচ্ছাসেবক উদ্ধার: গ্রেপ্তার ১

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT