চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গা ক্যাম্পে অপহৃত স্বেচ্ছাসেবক উদ্ধার: গ্রেপ্তার ১

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:47 অপরাহ্ন 24, ডিসেম্বর 2020
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
অপহৃত স্বেচ্ছাসেবককে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দেখানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের উখিয়ার শফিউল্লাহ কাটা শরণার্থী ক্যাম্প থেকে ‘মুক্তিপণের দাবিতে’ অপহৃত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে নিয়োজিত স্বেচ্ছাসেবককে (সিপিপি) উদ্ধার করেছে এপিবিএন। এ ঘটনায় জড়িত অভিযোগে এক রোহিঙ্গা কমিউনিটি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার মধ্যরাতে উখিয়ার পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি-৪ ব্লকে এ অভিযান চালানো হয় বলে জানান কক্সবাজারস্থ ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) এর অধিনায়ক এসপি হেমায়েতুর রহমান।

উদ্ধার হওয়া মোহাম্মদ হোসেন (৩৬) টেকনাফ পৌরসভার কলেজ পাড়ার মোহাম্মদ কাশেমের ছেলে। তিনি কক্সবাজারস্থ শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে নিযোজিত সিপিপি কমিটির স্বেচ্ছাসেবক হিসেবে শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত ছিলেন।

আটক মোহাম্মদ তাহের (৩২) উখিয়ার পালংখালী ইউনিয়নের ১৬ নম্বর শফিউল্লাহ
কাটা রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/১ এর বাসিন্দা আবুল বাশারের ছেলে। তিনি ক্যাম্পটির হেড মাঝি (রোহিঙ্গা কমিউনিটি নেতা) হিসেবে দায়িত্বে রয়েছে।

এসপি হেমায়েতুর বলেন, বিকালে উখিয়ার শফিউল্লাহ কাটা ক্যাম্প থেকে সিপিপি কর্মি মোহাম্মদ হোসেনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে অজ্ঞাত রোহিঙ্গা সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণকারিরা মুঠোফোনে তার স্বজনদের কাছে ২ কোটি মুক্তিপণ দাবি করে। খবরটি পাওয়ার পর থেকে এপিবিএন এর সদস্যরা তাকে উদ্ধারে অভিযানে নামে।

‘অপহৃত ব্যক্তিকে উদ্ধারে রোহিঙ্গা ক্যাম্পসহ আশপাশের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এক পর্যায়ে বুধবার মধ্যরাত পৌণে ১ টায় শফিউল্লাহ কাটা রোহিঙ্গা ক্যাম্পে ডি-৪ ব্লক থেকে তাকে উদ্ধার করা হয়। এতে জড়িত অভিযোগে ক্যাম্পটির হেড মাঝিকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে বলে জানান এপিবিএন অধিনায়ক এসপি হেমায়েতুর।

Tags: রোহিঙ্গা আটকরোহিঙ্গা ক্যাম্প
Previous Post

বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজনীতিতে যুক্ত হয়েছি: ফেরদৌস

Next Post

২০২২ থেকে ১০ দলের আইপিএল

Next Post
আইপিএল ট্রফি, ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২২ থেকে ১০ দলের আইপিএল

ক্রিকেট ম্যাচে ব্যাটসম্যান রান সংগ্রহের জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহ লিগের ফাইনালে থান্ডার ও রাইডার্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT