চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬৫’র বেশি বয়সীদের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিতে জার্মানির নিষেধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:48 অপরাহ্ন 29, জানুয়ারি 2021
in আন্তর্জাতিক
A A
একজন স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসের টিকা দিচ্ছেন, পুরুষ রোগী বসে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা ৬৫ বছরের বেশি বয়সীদের প্রয়োগ করতে নিষেধ করেছে জার্মানির ভ্যাকসিন কমিটি। তাদের দাবি, অধিক বয়সীদের ওপর অ্যাস্ট্রজেনেকার ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে তথ্যের অভাব রয়েছে। তবে অক্সফোর্ডের ভ্যাকসিনকে সব বয়সীদের জন্য সম্পূর্ণ নিরাপদ বলে দাবি করেছে যুক্তরাজ্য। করোনা পরিস্থিতি মোকাবিলায় ওবামা-আমলের স্বাস্থ্যসেবা ব্যবস্থা ‘ওবামা কেয়ার’ ফিরিয়ে আনতে দু’টি নির্বাহী আদেশে সই করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

ট্রায়ালের সময় অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের সর্বাধিক সফল প্রয়োগ ছিলো প্রথমবারে পূর্ণ ডোজ এবং দ্বিতীয়বারে অর্ধেক ডোজে। এভাবে প্রয়োগে ৯০ শতাংশ কার্যকারিতা দেখিয়েছিলো করোনার ভ্যাকসিনটি। তবে ফুল ও হাফ ডোজের সংমিশ্রণে চালানো ওই পরীক্ষায় ৫৫ বছরের বেশি বয়সী কোনো অংশগ্রহণকারী ছিলেন না। তারপরও, ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে আত্মবিশ্বাসী ছিলো অ্যাস্ট্রাজেনেকা।

তবে ইউরোপীয় ইউনিয়নজুড়ে ভ্যাকসিনটি অনুমোদনের প্রশ্ন যখন এলো, তখন সদস্য দেশ জার্মানি বলছে, অ্যাস্ট্রাজেনেকার টিকা ৬৫ বছরের বেশি বয়সীদের দেয়া উচিত হবে না। এ জন্য ট্রায়াল পর্যায়ে পর্যাপ্ত তথ্যের অভাবকেই দায়ি করছে জার্মান ভ্যাকসিন কমিটি। তাদের মতে ১৮ থেকে ৬৪ বছর বয়সীদের জন্যই ভ্যাকসিনটি বেশি উপযোগী।

তবে জার্মানির সাথে একমত নয় যুক্তরাজ্য। ব্রিটেনের জনস্বাস্থ্য বিভাগের টিকাদান বিষয়ক প্রধান ডক্টর মেরি রামসে বলেছেন, ফাইজার-বায়োএনটেক এবং অ্যাস্ট্রাজেনেকা – দুই ভ্যাকসিনই করোনার বিরুদ্ধে শক্তিশালী সুরক্ষা গড়ে তুলতে কার্যকর। ৬৫-ঊর্ধ্বদের ওপর অক্সফোর্ডের ভ্যাকসিনের কার্যকারিতা নিয়ে তথ্যের অভাবের কথা স্বীকার করলেও ডক্টর মেরি বলছেন, টিকাটির রোগপ্রতিরোধক্ষমতা গড়ে তোলার যে তথ্য রয়েছে তা যথেষ্ট। আর ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, তিনি জার্মান কমিটির বক্তব্যে চিন্তিত নন; ব্রিটেনের বিজ্ঞানীদের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।

এমন এক সময়ে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগে বয়সের প্রসঙ্গটি এলো, যখন ইউরোপীয় ইউনিয়নে পর্যাপ্ত ভ্যাকসিন সরবরাহে হিমশিম খাচ্ছে ফাইজার বায়োএনটেক এবং মডার্না। ধীরগতিতে টিকাদান কার্যক্রমের জন্য সমালোচিত হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। আর তাই প্রয়োজনে ভ্যাকসিন তৈরিকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে ইউরোপীয় কাউন্সিল।

করোনা পরিস্থিতি মোকাবিলায় বারাক ওবামা প্রবর্তিত স্বাস্থ্যসেবা ব্যবস্থা ফিরিয়ে আনার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তারই প্রথম ধাপ হিসেবে দু’টি নতুন নির্বাহী আদেশ সই করেছেন তিনি। এর ফলে ফলে আরও বেশি মার্কিনী দ্রুততম সময়ে টিকাদান প্রক্রিয়ার আওতাভুক্ত হবেন।

সবশেষ তথ্যমতে ২০২০ সালে মার্কিন অর্থনীতির সাড়ে ৩ শতাংশ সংকোচন হয়েছে, যা ১৯৪৬ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন সময়ের পর সর্বোচ্চ। গত বছরের শেষ ৩ মাসে ১ শতাংশ উন্নতি না হলে, পরিসংখ্যানটা আরও খারাপও হতে পারতো।

Tags: করোনা
Previous Post

ঈদে আসছে শাকিবের ‘আগুন’, গানের রেকর্ড সম্পন্ন

Next Post

এমপি পাপুলের শাস্তি হওয়া সরকারের দুর্নীতির আন্তর্জাতিক স্বীকৃতি: বিএনপি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি পাপুলের শাস্তি হওয়া সরকারের দুর্নীতির আন্তর্জাতিক স্বীকৃতি: বিএনপি

প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিডিয়াকর্মীকে বাস চাপা দেবার ঘটনায় হেলপার আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT