চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মিডিয়াকর্মীকে বাস চাপা দেবার ঘটনায় হেলপার আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:52 অপরাহ্ন 29, জানুয়ারি 2021
in অপরাধ
A A
প্রোস্টেটের ছবি, বিভিন্ন রঙের হ্যান্ডকাফ ও হ্যান্ডসেকার দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর নর্দায় ৭১ টেলিভিশনের ভিডিও এডিটর গোপাল সূত্রধরকে বাস চাপা দেওয়ার ঘটনায় ঘাতক বাসের হেলপার মাছুমকে ঝালকাঠির নলছিটি থেকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) সুদীপ কুমার চক্রবর্তী।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঘটনার পর পালিয়ে ঝালকাঠি চলে গিয়েছিলেন তিনি। ঘাতক বাস চালককে ধরতেও অভিযান অব্যাহত আছে।

গত ২৭ জানুয়ারি বিকেল ৪টার দিকে অফিস শেষে মোটরসাইকেল চালিয়ে খিলক্ষেত নিকুঞ্জের বাসায় যাচ্ছিলেন গোপাল সূত্রধর। পথে ৪টা ২০ মিনিটে প্রগতি সরণীর যমুনা ফিউচার পার্কের সামনে পৌঁছালে উত্তরাগামী ভিক্টর ক্লাসিকের একটি বাস পেছন থেকে এসে ধাক্কা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। এরপর তাকে উদ্ধার করে প্রথমে বারিধারা জেনারেল হাসপাতালে নেয় হয়। এরপর অবস্থা গুরুতর হলে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করার পথে তিনি মারা যান।

নিহত গোপাল সূত্রধরের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুরের পাটগ্ৰামে। তার স্ত্রী ও দুই ছেলে সন্তান রয়েছে। ২০১১ থেকে ইন্ডিপেন্ডেন্ট টিভিতে এবং ২০১৪ থেকে ৭১ টেলিভিশনে ভিডিও এডিটর হিসেবে কাজ করছিলেন।

Previous Post

এমপি পাপুলের শাস্তি হওয়া সরকারের দুর্নীতির আন্তর্জাতিক স্বীকৃতি: বিএনপি

Next Post

দলের নাম ব্যবহার করে অপকর্ম করলে তাৎক্ষণিক ব্যবস্থা: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের speaking at a press conference in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

দলের নাম ব্যবহার করে অপকর্ম করলে তাৎক্ষণিক ব্যবস্থা: ওবায়দুল কাদের

সন্ধ্যায় রোহিঙ্গাদের ভাসানচরে যাওয়ার জন্য অপেক্ষা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় দফায় দ্বিতীয় দিনে সাড়ে ৯শ রোহিঙ্গা ভাসানচর যাচ্ছে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT