চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৬১৮ দিন পর দর্শক ফিরল মিরপুরে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:32 অপরাহ্ন 19, নভেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
দর্শকদের মিরপুরে ফিরতে উৎসাহিত করে বাংলাদেশ ক্রিকেট দল. Channel i News - চ্যানেল আই নিউজ

দেড় বছর পেরিয়ে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে ফিরেছে দর্শক। দুপুর সাড়ে ১২টার দিকে খুলে দেয়া হয় প্রবেশদ্বার। বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টুয়েন্টি শুরু হবে ২টায়।

মিরপুরে দর্শকরা সবশেষ খেলা দেখতে পেরেছিলেন ২০২০ সালের ১১ মার্চ, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে। কোভিড-১৯ হানায় পরে হোম সিরিজে দর্শক প্রবেশের অনুমতি মেলেনি। ৬১৮ দিন অপেক্ষার পর সমর্থকদের ফেরার সুযোগ হল হোম অব ক্রিকেটে।

যদিও গ্যালারি পুরোপুরি ভরবেন না। ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকেট ছাড়া হয়েছে দর্শকদের জন্য।

বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশের টি-টুয়েন্টি দল পাল্টে গেছে অনেকটাই। স্কোয়াডে এসেছে চার নতুন ক্রিকেটার। বাদ পড়েছেন মুশফিকুর রহিম। চোটের কারণে নেই সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। সংক্ষিপ্ত সংস্করণ থেকে নিজেকে আগে থেকেই সরিয়ে রেখেছেন তামিম ইকবাল।

বর্তমান দলে সিনিয়র ক্যাম্পেইনার শুধু অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। অন্যদিকে পাকিস্তান এসেছে সেরা দল নিয়ে।

বিশ্বকাপ সেমিফাইনালিস্ট স্কোয়াড থেকে নেই শুধু মোহাম্মদ হাফিজ। বাবর আজমের দলের বিপক্ষে তরুণদের নিয়ে কতটা সুবিধা করতে পারবে নতুন মোড়কের বাংলাদেশ, সেটাই দেখার।

যে দল গড়া হয়েছে তাতে একাদশে স্বীকৃত পাঁচ বোলার খেলালে কমিয়ে ফেলতে হবে ব্যাটার। সাকিব-সাইফউদ্দিনের মতো অলরাউন্ডার না থাকায় একের ভেতর দুই কাজ করানোর মতো খেলোয়াড় নেই স্কোয়াডে।

বিশ্বকাপে সুপার ‍টুয়েলভে ভিন্ন গ্রুপে থাকায় পাকিস্তানের সঙ্গে খেলা হয়নি বাংলাদেশের। অতীতে এই সংস্করণে ১২ ম্যাচে মুখোমুখি দেখায় দশটিতে জিতেছে পাকিস্তান। বাংলাদেশের জয় দুটিতে।

মিরপুরে বিশ্বকাপের আগে সবশেষ দুটি টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলকে হারায় টাইগাররা। সিরিজ দুটি হয়েছিল পুরোপুরি বোলিং সহায়ক উইকেটে। সেরা দল নিয়ে আসা পাকিস্তানের বিপক্ষে টাইগারদের সিরিজটি হতে পারে স্পোর্টিং উইকেট।

Tags: বাবরবাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদউল্লাহলিড স্পোর্টস
Previous Post

কালজয়ী সঞ্জীবকে হারানোর দিন

Next Post

সাইফের অভিষেক, শুরুতে ব্যাট করবে টাইগাররা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাইফের অভিষেকের জন্য ট্রফি উন্মোচন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাইফের অভিষেক, শুরুতে ব্যাট করবে টাইগাররা

খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসক ও পরিবারের সদস্যরা তার পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনি প্রক্রিয়াতেই খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT