চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাইফের অভিষেক, শুরুতে ব্যাট করবে টাইগাররা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 19, নভেম্বর 2021
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক সাইফের অভিষেকের জন্য ট্রফি উন্মোচন. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে বাবর আজমের পাকিস্তানের বিপক্ষে টসে জিতে শুরুতে ব্যাটে করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুরের ম্যাচে ব্যাটসম্যান সাইফ হাসানের অভিষেক করিয়েছে টিম টাইগার্স।

একাদশে ফিরেছেন লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লব। সঙ্গে তিন পেসার তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

বিশ্বকাপে ভরাডুবির পর বাংলাদেশের টি-টুয়েন্টি দল পাল্টে গেছে অনেকটাই। স্কোয়াডে এসেছে চার নতুন ক্রিকেটার। বাদ পড়েছেন মুশফিকুর রহিম। চোটের কারণে নেই সাকিব আল হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। সংক্ষিপ্ত সংস্করণ থেকে নিজেকে আগে থেকেই সরিয়ে রেখেছেন তামিম ইকবাল।

এই ম্যাচ দিয়ে হোম অব ক্রিকেটে ৬১৮ দিন পর দর্শক ফিরেছে। দুপুর সাড়ে ১২টার দিকে খুলে দেয়া হয় প্রবেশদ্বার। মিরপুরে দর্শকরা সবশেষ খেলা দেখতে পেরেছিলেন ২০২০ সালের ১১ মার্চ, জিম্বাবুয়ের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে।

কোভিড-১৯ হানায় পরে হোম সিরিজে দর্শক প্রবেশের অনুমতি মেলেনি। ৬১৮ দিন অপেক্ষার পর সমর্থকদের ফেরার সুযোগ হল হোম অব ক্রিকেটে। যদিও গ্যালারি পুরোপুরি ভরবেন না। ধারণক্ষমতার ৫০ শতাংশ টিকেট ছাড়া হয়েছে দর্শকদের জন্য।

বিশ্বকাপে সুপার ‍টুয়েলভে ভিন্ন গ্রুপে থাকায় পাকিস্তানের সঙ্গে খেলা হয়নি বাংলাদেশের। অতীতে এই সংস্করণে ১২ ম্যাচে মুখোমুখি দেখায় ১০টিতে জিতেছে পাকিস্তান। বাংলাদেশের জয় দুটিতে।

মিরপুরে বিশ্বকাপের আগে সবশেষ দুটি টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলকে হারায় টাইগাররা। সিরিজ দুটি হয়েছিল পুরোপুরি বোলিং সহায়ক উইকেটে। সেরা দল নিয়ে আসা পাকিস্তানের বিপক্ষে টাইগারদের এবার নতুন শুরুর চ্যালেঞ্জ।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী, আমিনুল ইসলাম বিপ্লব, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

Tags: বাবরবাংলাদেশ-পাকিস্তান সিরিজমাহমুদউল্লাহলিড স্পোর্টসসাইফ
Previous Post

৬১৮ দিন পর দর্শক ফিরল মিরপুরে

Next Post

আইনি প্রক্রিয়াতেই খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে: মির্জা ফখরুল

Next Post
খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, চিকিৎসক ও পরিবারের সদস্যরা তার পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনি প্রক্রিয়াতেই খালেদা জিয়ার বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে: মির্জা ফখরুল

ঢাকা শহরের মানচিত্রের সাথে চ্যানেল আই অনলাইন লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোন নিখোঁজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT