চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৫ লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সে নগদ প্রণোদনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:37 অপরাহ্ন 12, মে 2020
in - সেমি লিড, অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংকের প্রধান ভবনের দৃশ্য, আধুনিক স্থাপনা ও নিরাপত্তা গেটসহ. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১ জুলাই থেকে প্রবাসীদের পাঠানো ৫ হাজার ডলার বা ৫ লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সে বিনা শর্তে কোনো ধরণের কাগজপত্র ছাড়াই প্রণোদনার অর্থ প্রদান করা হবে। পাশাপাশি ৫ লাখ টাকার ওপরে কাগজপত্র জমা দেয়ার সময়ও বাড়ানো হয়েছে।

এতদিন প্রণোদনা পেতে হলে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রাপক উঠানোর ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হতো। এখন তা বাড়িয়ে ২ মাস করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রেমিট্যান্স প্রবাহ বাড়াতে চলতি ২০১৯-২০ অর্থবছরের থেকে ২ শতাংশ হারে প্রণোদনা দিচ্ছে সরকার। প্রবাসীরা বৈধ পথে ১০০ টাকা দেশে রেমিট্যান্স পাঠালে ১০০ টাকার সঙ্গে ২ টাকা যোগ করে ১০২ টাকা তুলতে পারছেন। প্রণোদনার অর্থ পরিশোধের জন্য চলতি অর্থবছরের বাজেটে ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

এতদিন দেড় লাখ টাকার নিচে পাঠানো অর্থের বিপরীতে রেমিট্যান্সের নগদ প্রণোদনা পাওয়ার জন্য কোনো কাগজপত্র লাগতো না। তবে দেড় লাখ টাকার বেশি রেমিট্যান্সের নগদ প্রণোদনা পাওয়ার জন্য রেমিট্যান্স প্রদানকারী ব্যাংকের শাখায় পাসপোর্টের কপি এবং বিদেশি নিয়োগদাতার দেওয়া নিয়োগপত্রের কপি জমা দিতে হয়। রেমিট্যান্স প্রেরণকারী ব্যক্তি ব্যবসায় নিয়োজিত হলে ব্যবসার লাইসেন্সের দিতে হতো।

মঙ্গলবার ওই নির্দেশনার বিষয়ে কিছু পরিবর্তন এনে নতুন আরেকটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। তাতে বলা হয়েছে, বর্তমানে সার্বিক অবস্থায় গ্রাহকের সুবিধা বিবেচনা করে রেমিট্যান্সের উপর প্রতিবারে সর্বোচ্চ ৫ হাজার ডলার বা ৫ লাখ টাকা পর্যন্ত অর্থ প্রেরণের জন্য কাগজপত্র ছাড়াই প্রণোদনা সুবিধা পাবে। এ সুবিধা ১ জুলাই হতে কার্যকর হবে।

এতে আরো বলা হয়েছে, ৫ লাখ টাকার অধিক রেমিট্যান্সের ক্ষেত্রে প্রাপক কর্তৃক ১৫ (পনের) কার্যদিবসের মধ্যে দাখিল করার বাধ্যবাধকতা শিথিল করে কাগজপত্রাদি দাখিলের সময়সীমা দুই মাস পর্যন্ত বর্ধিত করা হলো। আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে।

Tags: বাংলাদেশ ব্যাংকরেমিট্যান্স
Previous Post

করোনাভাইরাস: সরকারি চাকরিজীবীদের জন্য ১৩ নির্দেশনা

Next Post

ভুয়া বিডের কারণে মুশফিকের ব্যাটের নিলাম স্থগিত

Next Post
মুশফিকের স্পেশাল ব্যাট নিয়ে উল্লসিত ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুয়া বিডের কারণে মুশফিকের ব্যাটের নিলাম স্থগিত

শিশু হত্যার অভিযোগের ঘটনায় উদ্ধারকৃত শিশুর লাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশু হত্যার অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT