চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুয়া বিডের কারণে মুশফিকের ব্যাটের নিলাম স্থগিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:03 অপরাহ্ন 12, মে 2020
in ক্রিকেট, স্পোর্টস
A A
মুশফিকের স্পেশাল ব্যাট নিয়ে উল্লসিত ক্রিকেটার. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘোষণা অনুযায়ী নিলামে উঠেছিল মুশফিকুর রহিমের ডাবল সেঞ্চুরি হাঁকানো ব্যাট। অনলাইন বিডিংয়ে ব্যাটটির মূল্য ছাড়িয়ে যায় প্রত্যাশাকেও। সোমবার সকাল পর্যন্ত দাম ওঠে ৪১ লাখ। পরে খোঁজ নিয়ে জানা যায়, যারা বিড করছেন তাদের অনেকেই সত্যিকার অর্থে ক্রেতা নন।

যে কারণে নিলাম আয়োজক কোম্পানি পড়ে গেছে বিপাকে। কে আসল বিডার, কে নকল বিডার- সেটি বুঝতে হিমশিম খাচ্ছে তারা। ফলে নিলাম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

করোনাভাইরাস দুর্গতদের সাহায্য করতে ইতিহাসগড়া ব্যাটটি উৎসর্গ করেছেন মুশফিক। নিলামে ব্যাট বিক্রি করে দুস্থ মানুষের পাশে দাঁড়াতে চেয়েছেন জাতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যান। সে লক্ষ্যে নিবকো স্পোর্টস ম্যানেজমেন্ট, ই-কমার্স প্রতিষ্ঠান ‘পিকাবু’ শনিবার রাতে নিলামে তোলে মুশফিকের ব্যাট।

তাদের পক্ষ থেকে ইংরেজি দৈনিক নিউএজ’কে জানানো হয় কিছু ভুয়া বিডার ব্যাটের দাম অস্বাভাবিকভাবে বাড়িয়ে দিচ্ছে। তাতে আগ্রহ হারাচ্ছেন আসল বিডাররা। যেজন্য সাময়িক বন্ধ নিলাম কার্যক্রম।

যাচাই-বাছাইয়ের পর নিলাম প্রক্রিয়া আবারও শুরু হবে বলে জানায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দুটি। ১৪মে রাত দশটা পর্যন্ত চলবে মুশফিকের ব্যাটের নিলাম। ২০১৩ সালে বাংলাদেশের পক্ষে প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি এই ব্যাট দিয়েই করেছিলেন মুশফিক।

Tags: নিলামবাংলাদেশ ক্রিকেটব্যাটমুশফিকলিড স্পোর্টস
Previous Post

৫ লাখ টাকা পর্যন্ত রেমিট্যান্সে নগদ প্রণোদনা

Next Post

মাগুরায় মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশু হত্যার অভিযোগ

Next Post
শিশু হত্যার অভিযোগের ঘটনায় উদ্ধারকৃত শিশুর লাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় মায়ের কোল থেকে কেড়ে নিয়ে শিশু হত্যার অভিযোগ

লকডাউনে নিয়ম ভেঙে শুটিং করিনি: লিখিত বিবৃতিতে উর্মিলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT